রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজার সীমান্তে ইয়াবা পাচার ঠেকাতে বিজিবির ড্রোন ও অ্যান্টি-ড্রোন প্রযুক্তি টেকনাফে কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন

গাবুরা দ্বীপ ইউনিয়নে বিএনপির নির্বাচনী জনসভা

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম গাবুরা প্রতিনিধি।

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে বিএনপির একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে গাবুরা ইউনিয়নের লক্ষ্মীখালী দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. মনিরুজ্জামান।

বক্তব্যে তিনি বলেন, দেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাঁর মতে, দীর্ঘ সময় ধরে জনগণ ভোট দেওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত রয়েছে এবং সেই অধিকার ফিরিয়ে আনাই বিএনপির অন্যতম লক্ষ্য।

ড. মনিরুজ্জামান আরও বলেন, শ্যামনগর ও গাবুরা অঞ্চলের অবহেলিত মানুষের ন্যায্য অধিকার আদায়ে বিএনপি অতীতেও ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে। সুন্দরবননির্ভর জেলে, কৃষক ও শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার আশ্বাস দেন তিনি।

জনসমর্থন পেলে সংসদে গিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলেও জানান বিএনপির এ প্রার্থী। এ ক্ষেত্রে উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বেড়িবাঁধ সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন তিনি।

জনসভায় সভাপতিত্ব করেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য জি. এম. মাছুদুল আলম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সোলাইমান কবির, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জি. এম. সাদেকুর রহমান সাদেকসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews