বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

কেশবপুরে নারী ও প্রতিবন্ধী শিশুর ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার:

 

যশোরের কেশবপুর উপজেলার ছোট দোরমুটিয়া গ্রামে যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এক গৃহবধূ ও তার দুই শিশু সন্তানের ওপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) কেশবপুর নিউজ ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সাবিনা ইয়াছমিন।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাবিনা ইয়াছমিন অভিযোগ করেন, প্রতিবেশী মো. জাকারিয়া, খাদিজা বেগম, মর্জিনা বেগম ও তহুরা খাতুনসহ তাদের সহযোগীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে প্রায় দেড় মাস আগে অভিযুক্তরা তাদের ব্যবহৃত রাস্তার ওপর বাঁশ, খুঁটি ও কাঁটা পুঁতে চলাচলে বাধা সৃষ্টি করে।

 

তিনি জানান, গত ২০ জুন বিকেল আনুমানিক ৫টার দিকে তিনি রাস্তা থেকে কাঁটা সরিয়ে তার ছেলে রিফাত হোসেনকে ডাকতে গেলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এর প্রতিবাদ করলে তারা সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালিয়ে চুলের মুঠি ধরে এলোপাতাড়ি মারধর করে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

 

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, হামলার সময় তার কোলে থাকা দুই বছর বয়সী কন্যা নুসরাতকে ছিনিয়ে নিয়ে রাস্তায় ছুড়ে ফেলা হয়। এতে শিশুটির বাম চোখের কোণে গুরুতর আঘাত লেগে রক্তক্ষরণ হয়। একই ঘটনায় তার প্রতিবন্ধী ছেলে রিফাত হোসেনকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।

 

সাবিনা ইয়াছমিনের দাবি, হামলার একপর্যায়ে তার গলায় থাকা প্রায় ১০ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় এবং বাড়িঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে প্রায় ১০ হাজার টাকার ক্ষতিসাধন করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করেন।

 

তিনি আরও জানান, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। ফলে বাধ্য হয়ে তিনি কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

সংবাদ সম্মেলনে সাবিনা ইয়াছমিন প্রশাসনের প্রতি ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবারকে নিরাপত্তা দেওয়ার জোর দাবি জানান।

 

তবে এ বিষয়ে অভিযুক্ত মো. জাকারিয়া, খাদিজা বেগম, মর্জিনা বেগম ও তহুরা খাতুনের বক্তব্য জানতে চাইলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews