বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির উদ্যোগে ঝুঁকিপূর্ণ ইটের রাস্তা সংস্কার

  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক জি এম ইমরান হোসেন

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের সরদার বাড়ি থেকে মান্নানের বাড়ি পর্যন্ত প্রায় ৩০০ মিটার দীর্ঘ ইটের রাস্তা দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। রাস্তার বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় প্রতিদিন স্কুলগামী শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বৃষ্টির সময় রাস্তায় পানি জমে যাওয়ায় ভ্যান ও রিকশা দুর্ঘটনার শিকার হওয়ার ঘটনা প্রায়ই ঘটছিল।

 

এমন পরিস্থিতি কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির নজরে এলে সংগঠনটির সদস্যরা দ্রুত উদ্যোগ গ্রহণ করেন। নিজেদের অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আজ বুধবার সকাল থেকে রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয়।

 

সংস্কার কার্যক্রমে নেতৃত্ব দেন কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির সমন্বয় প্যানেলের প্রধান মুজাহিদুল আহসান বান্না। এ সময় উপস্থিত থেকে কাজ করেন সাদ্দাম হোসেন, আরিফুল ইসলাম, সবুজ, আরিফুল, আসাদ জি এম ইমরান,  ও ফরিদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

 

সংগঠনের নেতৃবৃন্দ জানান, এলাকার মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং দুর্ঘটনা প্রতিরোধে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও জনস্বার্থে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি এ ধরনের সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।

 

স্থানীয় বাসিন্দারা রাস্তা সংস্কারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের মতে, যুবকদের এমন স্বেচ্ছাসেবী উদ্যোগ সমাজের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews