বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

কাশিমাড়ীতে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত, সেবা পেলেন শতাধিক মানুষ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

জি এম ইমরান হোসেন।

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি ও সিডিও (CDO)-এর যৌথ উদ্যোগে এবং উপকূলীয় চক্ষু হাসপাতালের সহযোগিতায় একটি ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাশিমাড়ী ইউনিয়নে আয়োজিত এ ক্যাম্পে এলাকার অসংখ্য মানুষ বিনামূল্যে চোখের পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় সেবা গ্রহণ করেন। আয়োজকদের এ মানবিক উদ্যোগে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির সভাপতি মোজাহিদুল আহসান বান্না এবং সিডিও ইয়ুথ টিম কাশিমাড়ী ইউনিটের সভাপতি জি এম ইমরান হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির সমন্বয় প্যানেলের সদস্য মহিববুল্লাহ, আসাদুল সাদ্দাম, ফরিদ আকরাম ও আরাফাতসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন মানবিক কার্যক্রম সমাজের মানুষের জন্য অত্যন্ত উপকারী এবং ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের সেবামূলক আয়োজন করা উচিত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews