সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিল্প বর্জ্যের বিষাক্ত দূষণে বিপর্যস্ত বসুন্দিয়া ও আশপাশের জনজীবন; সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের হুমকির অভিযোগ কাশিমাড়ীকে মাদক ও অনলাইন জুয়ামুক্ত করতে মাঠে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হল ৭৫টি সেলাই নিয়েও মৃত্যুর সঙ্গে লড়াই, ৩০ দিনেও ধরা পড়েনি  আসামি পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব গ্রেপ্তার! ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার মাদকবিরোধী অভিযানে সোচ্চার হয়ে সরকারের সাথে তাল মিলিয়ে জিরো টলারেন্স ঘোষণা করতে চাই তালার ৪ নং কুমিরা ইউপি চেয়ারম্যান ও মেম্বারগন। নবাগত পুলিশ সুপার আশিস বিন হাছান: ঝিনাইদহকে  শান্ত ও মাদকমুক্ত জনপদ গড়ার প্রত্যয়  ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

কাশিমাড়ীকে মাদক ও অনলাইন জুয়ামুক্ত করতে মাঠে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

শ্যামনগর প্রতিনিধি,জি এম ইমরান হোসেন।

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি। সংগঠনটির উদ্যোগে নিয়মিত বিভিন্ন এলাকায় জনসচেতনতা সৃষ্টি, তরুণদের সঙ্গে মতবিনিময় এবং নেশা ও জুয়ার ক্ষতিকর দিক তুলে ধরে মানুষকে সচেতন করা হচ্ছে।

সংগঠনের নেতারা জানান, সমাজকে মাদক, গাঁজা, হেরোইন, ফেনসিডিলসহ সব ধরনের নেশা এবং অনলাইন জুয়ার ভয়াবহতা থেকে রক্ষা করতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যারা এসবের সঙ্গে জড়িয়ে পড়েছেন, তাদের শাস্তির ভয় দেখানোর পরিবর্তে সচেতন করে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানানো হচ্ছে।

এ কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের সভাপতি মোজাহিদুল আহসান বান্না, সহ-সভাপতি আব্দুর রহমান সাদ্দাম, সাধারণ সম্পাদক জি এম ইমরান হোসেন। এছাড়া সমন্বয় প্যানেলের সদস্য ইয়াসিন আরাফাত, আরিফুল, ছেলিম রেজা, গফ্ফার গাজী, আল মামুন ও তৌহিদুল হাসান সবুজ মাহফুজ আলম, ফরিদ হোসেন আব্দুল্লাহসহ সংগঠনের অন্যান্য সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “মাদক ও অনলাইন জুয়ামুক্ত কাশিমাড়ী গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এজন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।”

স্থানীয় সচেতন মহল কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের কল্যাণে এমন কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews