বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

কালিগঞ্জ থেকে সেনাবাহিনী প্রত্যাহার-জনমনে চরম উদ্বেগ,, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা, বাড়তি পুলিশি টহল ও কঠোর ব্যবস্থা দাবি এলাকাবাসীর

  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:

 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা থেকে ‘৩৭ বীর’ ইউনিটের সেনাবাহিনী ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পর হঠাৎ এই প্রত্যাহারে স্থানীয় জনমনে দেখা দিয়েছে উদ্বেগ ও অনিশ্চয়তা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সেনাবাহিনীর উপস্থিতিতে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও সহিংসতা অনেকাংশে নিয়ন্ত্রণে ছিল। সাধারণ মানুষ স্বস্তির পরিবেশে চলাফেরা করতে পারছিলেন। তবে তাদের চলে যাওয়ার পর আবারও আগের অস্থির পরিস্থিতি ফিরে আসতে পারে—এমন আশঙ্কা করছেন এলাকাবাসী।

 

একাধিক স্থানীয় বাসিন্দা জানান, “সেনাবাহিনী থাকার কারণে আমরা নিরাপদ বোধ করতাম। এখন আবার ভয়-ভীতি কাজ করছে। অপরাধীরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে।”

 

এলাকাবাসীর দাবি, পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত পুলিশি টহল জোরদার করতে হবে এবং নিরপেক্ষভাবে আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

 

সচেতন মহল মনে করছে, সময়মতো কার্যকর পদক্ষেপ না নিলে কালিগঞ্জ আবারও অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হতে পারে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি।

 

স্থানীয়দের অনেকেই মত দিয়েছেন, “পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সেনাবাহিনী আরও কিছুদিন থাকলে ভালো হতো।”

 

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে দ্রুত পদক্ষেপ গ্রহণের প্রত্যাশায় রয়েছেন কালিগঞ্জবাসী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews