বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আশাশুনিতে ওসি মোঃ জাহাঙ্গীর আরিফ এর যোগদান  পাইকগাছা-কয়রার মানুষের সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্যে-এস এম মনিরুল হাসান বাপ্পি  কালিগঞ্জ থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের মতবিনিময় কলারোয়া থানায় নতুন ওসি মিজানুর রহমান রিমু খুলনায় ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরীকে ৩ জোনে ভাগ করে মশক নিধনের সিদ্ধান্ত কেসিসির ক্রাশ প্রোগ্রামে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁওয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস মিষ্টি বিতরণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন ভিপি আসাদুজ্জামান মুরাদ অসময়ের তরমুজে ডুমুরিয়ায় সফলতা কৃষক মৃত্যুঞ্জয়ের মুখে প্রাপ্তির হাসি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন শ্যামনগরে ধুমঘাট বিলে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধনের অভিযোগ

কালিগঞ্জ থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের মতবিনিময়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

আব্দুল গফুর, বিশেষ প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ওসির অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

নবাগত অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান বলেন, আমি কালিগঞ্জ থানায় যোগদানের পরপরই জনগণের অধিকার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছি। সর্বস্তরের মানুষ যাতে পুলিশের সর্বোত্তম সেবা পায় সে ব্যাপারে আমি সচেষ্ট থাকবো। তিনি আরও বলেন, পুলিশ ও সাংবাদিক উভয়েরই উদ্দেশ্য জনগণের কল্যাণ সাধন। এ জন্য আমরা পরষ্পর সহযোগিতার মাধ্যমে যদি এ উদ্দেশ্য পূরণের চেষ্টা করি তাহলে এলাকার মানুষ নিরাপদে শান্তিতে বসবাস করতে পারবেন। মাদক, দখলবাজি, চাঁদাবাজিসহ সকল অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে নবাগত অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

 

রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিনের নেতৃত্বে মতবিনিময় সভায় সহ-সভাপতি সহকারী অধ্যাপক জেহের আলী, সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক আবু হাসান, যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, অর্থ সম্পাদক শের আলী, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক সোহরাব হোসেন সবুজ, কার্যনির্বাহী সদস্য রেদওয়ান ফেরদৌস রনি, মোল্লা আব্দুস সালাম, সদস্য যথাক্রমে শেখ শরিফুল ইসলাম, মিয়ারাজ হোসেন, শেখ ফারুক হোসেন, সাংবাদিক শেখ ইয়াসিন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews