বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
আশাশুনিতে ওসি মোঃ জাহাঙ্গীর আরিফ এর যোগদান  পাইকগাছা-কয়রার মানুষের সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্যে-এস এম মনিরুল হাসান বাপ্পি  কালিগঞ্জ থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের মতবিনিময় কলারোয়া থানায় নতুন ওসি মিজানুর রহমান রিমু খুলনায় ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরীকে ৩ জোনে ভাগ করে মশক নিধনের সিদ্ধান্ত কেসিসির ক্রাশ প্রোগ্রামে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁওয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস মিষ্টি বিতরণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন ভিপি আসাদুজ্জামান মুরাদ অসময়ের তরমুজে ডুমুরিয়ায় সফলতা কৃষক মৃত্যুঞ্জয়ের মুখে প্রাপ্তির হাসি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন শ্যামনগরে ধুমঘাট বিলে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধনের অভিযোগ

আশাশুনিতে ওসি মোঃ জাহাঙ্গীর আরিফ এর যোগদান 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ জাহাঙ্গীর আরিফ। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় তিনি আশাশুনি থানায় যোগদান করেন।

আশাশুনিতে ওসি হিসেবে যোগদানের পূর্বে তিনি ঢাকা ডিএমপি ডিবিতে কর্মরত ছিলেন। নবাগত অফিসার ইনচার্জ যশোর জেলার শার্শা উপজেলার বাগাচড়া গ্রামের কৃতি সন্তান। তিনি ২০০৩ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। নবাগত ওসি বুধবার সন্ধ্যায় আশাশুনি থানায় পৌঁছে ওসি শামীম আহমদ খানের কাছ থেকে চার্জ বুঝে নেন। এসময় থানার ইন্সপেক্টর তদন্ত সঞ্জয় কুমার দাস, সেকেন্ড অফিসার এসআই লক্ষ্মণ চন্দ্র দাসসহ পুলিশ সদস্যরা নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান। যোগদানের পর ওসি জাহাঙ্গীর আরিফ বলেন,পুলিশ ও জনতার সম্পর্ক হবে বন্ধুর মতো। জনসাধারণের যে কোনো প্রয়োজনে পুলিশ সহায়তা দিতে বদ্ধপরিকর। এলাকায় সকল অপরাধমূলক কর্মকাণ্ড সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি রাজনৈতিক নেতৃবৃন্দ,ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীসহ সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য সাবেক ওসি শামীম আহমদ খান কে সাতক্ষীরা সদর সার্কেলে বদলি করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews