বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আশাশুনিতে ওসি মোঃ জাহাঙ্গীর আরিফ এর যোগদান  পাইকগাছা-কয়রার মানুষের সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্যে-এস এম মনিরুল হাসান বাপ্পি  কালিগঞ্জ থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের মতবিনিময় কলারোয়া থানায় নতুন ওসি মিজানুর রহমান রিমু খুলনায় ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরীকে ৩ জোনে ভাগ করে মশক নিধনের সিদ্ধান্ত কেসিসির ক্রাশ প্রোগ্রামে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁওয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস মিষ্টি বিতরণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন ভিপি আসাদুজ্জামান মুরাদ অসময়ের তরমুজে ডুমুরিয়ায় সফলতা কৃষক মৃত্যুঞ্জয়ের মুখে প্রাপ্তির হাসি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন শ্যামনগরে ধুমঘাট বিলে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধনের অভিযোগ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন ভিপি আসাদুজ্জামান মুরাদ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম-বিশেষ প্রতিনিধি

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রবীণ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে তিনি জয়লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। মোট ৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে ৩৪৩ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, খুলনা মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক ভিপি আসাদুজ্জামান মুরাদ।

এক অভিনন্দন বার্তায় ভিপি আসাদুজ্জামান মুরাদ বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ে অবিচল সংগ্রাম পরিচালনা করেছেন। তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় রাষ্ট্র পরিচালনায় এবং সংবিধান সুরক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।” তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সর্বাঙ্গীন সাফল্য, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

উল্লেখ্য, শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন। তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। ১৯৯১ সালের পর এটিই প্রথম প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন রাষ্ট্রের সাংবিধানিক প্রধান ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews