বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

কালিগঞ্জে মৌতলায় ৪বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মোস্তাফিজুর আটক

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৮৮ বার পড়া হয়েছে

মোঃ হাফিজুর রহমান হাফিজ, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।

 

সাতক্ষীরার কালিগঞ্জে ৪ বোতল নেশাজাতীয় ইউনিসিরেক্স সিরাপসহ মোস্তাফিজুর রহমান (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শুক্রবার (১৩ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার মৌতলা কাঁচা বাজারে এ ঘটনা ঘটে।

জনতার হাতে আটক মোস্তাফিজুর রহমান শ্যামনগর উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের কাটিবারহল গ্রামের মির্জা জামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মোস্তাফিজুর রহমান একটি মোটরসাইকেলযোগে মৌতলা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন।

এ সময় মৌতলা বাজার এলাকায় সামাদ শেখ নামে এক ভ্যানচালক রাস্তার সাইডে ভ্যান রাখায় ক্ষিপ্ত হয়ে মোস্তাফিজুর সাথে বাগবিতণ্ডে জড়ায়ে এক পর্যায়ে থাকে

তাকে ঘুষি মারেন।

 

এ ঘটনায় উপস্থিত লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে মোস্তাফিজুরের কোমরে থাকা ৪ বোতল ইউনিসিরেক্স সিরাপ নিচে পড়ে যায়।

পরে বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে স্থানীয় জনতা তাকে মোটরসাইকেলসহ আটক করে। তবে আটক হওয়ার পর মোস্তাফিজুর দাবি করেন, মোটরসাইকেলটি তার নয়। পরে মোটরসাইকেলের প্রকৃত মালিক হিসেবে মৌতলা গ্রামের রাফি কাজীর ছেলে কাজী নুরুননবী (বাবু) ঘটনাস্থলে এসে মোটরসাইকেলটি নিয়ে চলে যান।

পরবর্তীতে স্থানীয়রা আটক মাদক ব্যবসায়ীকে কালিগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে।

 

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি জুয়েল হোসেন বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধি, সচেতন মহল ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। সবাই একসঙ্গে কাজ করলে মৌতলা ইউনিয়নসহ উপজেলার প্রতিটি এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews