রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল চুকনগরে মাদক, অনলাইন জুয়া ও দুর্নীতি নির্মূলের দাবিতে মানববন্ধন ফরিদপুরে আলী আছগার এমপির অর্থায়নে কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ

কালিগঞ্জে নতুন উপজেলা নিবার্হী কর্মকর্তা হিসেবে মিজ্ তানিয়া আক্তার কে পদায়ন করা হয়েছে।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭২ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান হাফিজ,সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন অনুযায়ী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা তানিয়া আক্তার (১৮২৬৫)-কে। তাঁর এই নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে অঞ্চলের প্রশাসনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় জনসাধারণ।

জানা যায়, মিস তানিয়া আক্তার এর আগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরে কাজের অভিজ্ঞতা সম্পন্ন এই কর্মকর্তা এখন কালিগঞ্জের মতো গুরুত্বপূর্ণ উপজেলার প্রশাসনিক নেতৃত্ব দেবেন।

 

কালিগঞ্জ অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ডকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তাঁর প্রতি স্থানীয় প্রশাসন ও জনগণের ব্যাপক প্রত্যাশা রয়েছে। দায়িত্বশীল নেতৃত্ব, সেবার মানসিকতা এবং সময়োপযোগী সিদ্ধান্তের মাধ্যমে তিনি যেন এই জনপদের আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন, সে আশা ব্যক্ত করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। খুব শিগগিরই তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নতুন ইউএনও তানিয়া আক্তারের পদায়নকে স্বাগত জানিয়ে স্থানীয় সুধীসমাজ মনে করে, তাঁর নেতৃত্বে এলাকার চলমান উন্নয়ন প্রকল্পগুলো আরও দ্রুত ও স্বচ্ছতার সাথে বাস্তবায়িত হবে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews