
কালিগঞ্জ, উপজেলা প্রতিনিধি
কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় কালিগঞ্জ উপজেলায় সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকদ্রব্য কারবারীদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা সহ কালিগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলার উন্নয়নে একসাথে কাজ করতে সকলের সহযোগিতায় প্রত্যাশা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা চলতি দায়িত্বে মিলন সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নবাগত কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, উপজেলা জামায়াত ইসলামী সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু,উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মো: ওয়াসিম উদ্দিন,কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আজিজুর রহমান, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকত হোসেন, কৃষ্ণনগর চেয়ারম্যান সাফিয়া পারভিন,মৌতলা চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, সাংবাদিক সমিতি সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু , কালিগঞ্জ বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়ক সুবিধার, কালিগঞ্জ সরকারি কলেজের প্রতিনিধি শেখ মুজাফ্ফর হোসেন, কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এটিএম শরিফুল আজাদ, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রওশনারা খানম, হাজী তফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসা সুপার মাওলানা শফিউল্লাহ, প্রমুখ সহ কমিটির সংক্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।