বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

কালিগঞ্জের পল্লীতে সাপের দংশনে গৃহবধূ কল্পনা রানীর মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি

 

সাতক্ষীরার কালিগঞ্জে বিষধর সাপের দংশনে কল্পনা রানী মল্লিক (৫২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ১লা জুন সোমবার উপজেলার কুশুলিয়া ইউনিয়নের শ্রীকলা গ্রামে। নিহত কল্পনা রানী শ্রীকলা গ্রামের নিরোদ কুমার মল্লিকের স্ত্রী।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ১২টার দিকে ঘরের বারান্দায় অবস্থানকালে কল্পনা রানীকে একটি বিষধর কালাচ সাপ কামড় দেয়। ঘটনার পরপরই স্থানীয় ওঝার মাধ্যমে সনাতন পদ্ধতিতে তার চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়।তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় মঙ্গলবার (২ জুন) সকালে তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই গৃহবধূ।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ছবি: সাপের দংশনে নিহত গৃহবধূ কল্পনা রানী মল্লিক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews