
নাসির উদ্দিন লিটন,মাদারীপুর স্টাফ রিপোর্টার —
মাদারীপুর জেলায় মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে মাদারীপুর পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক
মাদারীপুর জেলাধীন কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ক্ষুদ্রচর এলাকায় শুক্রবার (২১ আগস্ট) সকাল আনু:৭.৪৫ সময় এ অভিযান পরিচালনা করে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ রহমান বেপারী (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে মাদারীপুর জেলার কালকিনি থানার এসআই (নিঃ) দেবব্রত চিন্তাপাত্র সঙ্গীয় চৌকস ফোর্স সহ পুলিশ সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। এ সময় ক্ষুদ্রচর এলাকার একটি বসতবাড়ির সামনে পাকা সড়কে রহমান বেপারীর ঘর থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা অনুযায়ী ইয়াবাগুলো জব্দ করা হয়।
পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার বর্তমান বাজার মূল্য আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা।
গ্রেফতার রহমান বেপারী কালকিনি উপজেলার চরদৌলতখান ইউনিয়নের দক্ষিণ চর দৌলতখান এলাকার সামসুদ্দিন বেপারীর ছেলে।
এ ব্যাপারে কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আলম বলেন, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী,বালু উত্তোলনকারী ও চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান অব্যাহত আছে এবং অব্যাহত থাকবেই।
এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তি রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কালকিনি থানা পুলিশ।