বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে কালিগঞ্জের রফিকুল ইসলাম(রফু) মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ার আগেই,সামাজিক মাধ্যমে মনগড়া পোস্ট, ঠাকুরগাঁও-১ আসনের ভোটাদের মাঝে বিভ্রান্ত ছড়ানোর অভিযোগ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন হাবিবুল্লাহ বাহার ঠাকুরগাঁও জেলা থেকে জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন মো. বাদল রানা ঠাকুরগাঁও জেলা থেকে স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন মো. মফিজুল ইসলাম সত্যের তথ্যে প্রতিদিন” দ্বিতীয় বছরের মতো স্টাফ রিপোর্টার হিসেবে নতুন দায়িত্ব পেলেন সাংবাদিক আবুজার গাজী বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার দৈনিক সাতক্ষীরা দিগন্ত ডিএসডি টিভির বিশেষ প্রতিনিধি হিসেবে আব্দুল গফুরের নিয়োগ সত্যের সন্ধানে পথচলা দৈনিক সাতক্ষীরা দিগন্ত ডিএসডি টিভির সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার হিসেবে মো. বাবলু গাজীর নিয়োগ কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড সাতক্ষীরার সাজুসহ ৯ বাংলাদেশি নিহতের ঘটনায় শোকের ছায়া রাবেতা ধেচুয়াপালংয়ের নুর ফাতেমা ১০হাজার ইয়াবাসহ আটক।

রাবেতা ধেচুয়াপালংয়ের নুর ফাতেমা ১০হাজার ইয়াবাসহ আটক।

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার

১৯ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ দুপুর ১২:৩০ ঘটিকায় র‌্যাব-১৫, কক্সবাজার সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার রামু থানাধীন বসুন্ধরা এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করে। অভিযানকালে উক্ত এলাকায় চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হয়। তল্লাশিকালে মাদক ব্যবসার সাথে জড়িত একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে নিয়োজিত নারী র‌্যাব সদস্য কর্তৃক ধৃত আসামির দেহ তল্লাশি করে তার হেফাজত হতে সর্বমোট ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক কারবারে ব্যবহৃত ০১টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা: নুর ফাতেমা (৪০), পিতা-ইমাম হোসেন, মাতা-মৃত আনোয়ারা বেগম, স্বামী-মোঃ শফি আলম, সাং-ধেচুয়া পালং, পোস্ট-রাবেতা, ০৬ নং ওয়ার্ড, খুনিয়া পালং ইউপি, থানা-রামু, জেলা-কক্সবাজার।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত নারী পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল এবং তার বিরুদ্ধে কক্সবাজারের রামু থানায় একটি মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকপাচার ও এ ধরনের অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে র‌্যাব-১৫ এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews