বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

কালকিনিতে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধু ধর্ষনের চেষ্টার অভিযোগ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

মাদারীপুর হতে নাসির উদ্দিন লিটন,

 

মাদারীপুর জেলাধীন কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুরে নিজের সন্তানের পুত্রবধুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে মো: অলিউল্লাহ-(৫৮) নামে এক চরিত্রহীন শ্বশুরের বিরুদ্ধে। এই ঘটনায় ওই পুত্রবধুকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে ভূক্তভোগীর মা বাদী হয়ে ওই চরিত্রহীন (বেয়াই) অর্থাৎ তার মেয়ের শ্বশুরের বিরুদ্ধে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অপরদিকে উক্ত ঘটনার পর থেকে চরিত্রহীন শ্বশুর এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছে। তবে এই ঘটনা জানা-জানি হলে পুরো এলাকা জুড়ে ব্যাপক আলোচনা ও ঘৃণার সৃষ্টি হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ভূক্তভোগীর পরিবার।পুলিশ ও ভূক্তভোগীর পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামের মো: অলিউল্লাহর ছেলে মো: রাসেদ অনুষ্ঠানিকভাবে বরিশাল জেলার গৌরনদী পৌরসভাধীন টিকাসার তুলাতলা গ্রামের এক নারীকে সম্প্রতি বিয়ে করেন রাসেদ। রাসেদ চাকুরী করার সুবাদে তার স্ত্রীকে বাবার বাড়িতে রেখে যান। এই সুযোগে রাসেলের বাবা সুযোগ খুজে শ্বশুর অলিউল্লহ তার পুত্রবধুকে বিভিন্ন সময় মোবাইল সহ বিভিন্ন মাধ্যমে কু-প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু গত বৃহস্পতিবার রাতে ওই পুত্রবধু ঘরে একা থাকায় চরিত্রহীন শ্বশুর পুত্রবধূর রুমে ঢুকে তাকে একাধীকবার ধর্ষনের চেষ্টা চালায় মর্মে অভিযোগ করেন। এই ঘটনা জানতে পেরে ওই পুত্রবধুর মা অসুস্থ অবস্থায় তার মেয়েকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে ভূক্তভোগী গৃহবধুর মা বাদি হয়ে ওই চরিত্রহীন (বেয়াই) অর্থাৎ মেয়ের শ্বশুরের বিরুদ্ধে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।ভূক্তভোগী পুত্রবধুর মা কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার মেয়ে কে বিয়ের পর থেকেই তার চরিত্রহীন শ্বশুর অর্থাৎ আমার (বেয়াই) আমার ,মেয়েকে বিভিন্ন সময় মোবাইল সহ বিভিন্ন মাধ্যমে কু-প্রস্তাব দিয়ে আসছিল এবং সে আমার মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে একাধীকবার ধর্ষনের চেষ্টা করেছেন।তাৎক্ষণিকভাবে আমি খবর পেয়ে আমার মেয়েকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেছি। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

তবে আমার মেয়ের সংসারের কথা চিন্তা করে স্হানীয় গণ্যমান্য ব্যক্তিরা আপোষ মিমাংসার কথা বলে শোনা যায়।

অভিযুক্ত চরিত্রহীন শ্বশুর মো: অলিউল্লাহর সাথে এ বিষয়ে জানার জন্য চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:জহিরুল আলম জানান, এই ঘটনায় ভূক্তভোগী পরিবার একটি অভিযোগ দিয়েছে। তবে মামলা করলে তদন্ত সাপেক্ষে নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews