বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

কঠোর পদক্ষেপে মাদক নিয়ন্ত্রণে সাঁথিয়া থানা, নেতৃত্বে ওসি রফিকুল ইসলাম

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

শামীম আহমেদ পাবনা জেলা

 

পাবনার সাঁথিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে সাঁথিয়া থানা পুলিশ। বিশেষ করে থানা অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ধারাবাহিক অভিযানে এলাকায় মাদক ব্যবসা অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি সাঁথিয়ার বিভিন্ন ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে একাধিক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং মাদক ব্যবসার সাথে জড়িত বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আগে যেসব এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচা হতো, সেখানে এখন পুলিশের তৎপরতা চোখে পড়ার মতো বেড়েছে। ফলে যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনেকে ওসি রফিকুল ইসলামের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন।

ওসি রফিকুল ইসলাম বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। এটি নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। জনগণের সহযোগিতা থাকলে সাঁথিয়াকে সম্পূর্ণ মাদকমুক্ত করা সম্ভব।”

তিনি আরও জানান, মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। নিয়মিত অভিযান ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই কার্যক্রম আরও জোরদার করা হবে।

সাঁথিয়া থানা পুলিশের এমনি উদ্যোগে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews