রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল চুকনগরে মাদক, অনলাইন জুয়া ও দুর্নীতি নির্মূলের দাবিতে মানববন্ধন ফরিদপুরে আলী আছগার এমপির অর্থায়নে কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ

এনসিপি নেতাকে গুলি: পলায়ন রুখতে সাতক্ষীরা সীমান্ত সিল, ৫৭ চেকপোস্টে বিজিবি-সেনাবাহিনীর কড়া পাহারা

  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি

 

খুলনা বিভাগীয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা মোতালেব সিকদারকে গুলি করার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে সীমান্ত এলাকা। দুষ্কৃতিকারীরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে, সেজন্য সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্ত এলাকায় নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল থেকেই সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সমন্বয়ে সীমান্ত এলাকাগুলোতে গড়ে তোলা হয়েছে এক অভেদ্য নিরাপত্তা বলয়।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, অপরাধীদের ধরতে এবং সীমান্ত পারাপার ঠেকাতে

সীমান্ত সিল যশোর রিজিয়নের আওতায় সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করে যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়েছে।

চেকপোস্ট ও টহল বিজিবির সাতটি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মোট ৫৭টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি বাড়ানো হয়েছে আরও ৮৭টি বিশেষ টহল দল।

যৌথ অভিযান সন্দেহভাজন প্রতিটি পয়েন্টে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সদস্যরা তল্লাশি কার্যক্রম জোরদার করেছেন।

 

সোমবার সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় এনসিপি’র কেন্দ্রীয় সমন্বয়ক ও শ্রমিক উইংয়ের খুলনা বিভাগীয় আহ্বায়ক মোঃ মোতালেব সিকদার (৪২) দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। এই ঘটনার পর পরই অপরাধীদের গ্রেফতারে সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু হয়।

সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং দুষ্কৃতিকারীদের অবস্থান শনাক্ত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভা করছে বিজিবি। সন্দেহজনক কোনো ব্যক্তি বা তথ্যের সন্ধান পেলে দ্রুত তা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সীমান্তে বিশেষ প্রচারণা চালানো হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews