
শ্যামনগর উপজেলা প্রতিনিধি।
উপকূলীয় প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সামাজিক নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা মঙ্গলবার(৯ জুন) বিকাল ৪টায় উপকূলীয় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপকূলীয় অঞ্চলের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, সামাজিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, উপকূলীয় এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় সমস্যাগুলো যথাযথভাবে তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সভাপতি গাজী দিদারুল আলম, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সেনা সদস্য, বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জি এম রুস্তম আলী,
কলবাড়ি কাঁকড়া সমবায় সমিতির সভাপতি, মোল্লা রেজাউল করিম, বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আঃ জলিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হোসেন আলী, বিএনপির যুব দলের যুগ্ম আহ্বায়ক ওহিদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও উপকূলীয় প্রেসক্লাবের সদস্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা উপকূলীয় অঞ্চলের সার্বিক উন্নয়ন, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, শিক্ষা বিস্তার এবং জনসচেতনতামূলক কার্যক্রমে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভা শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি আব্দুল হালিম উপকূলীয় অঞ্চলের মানুষের কল্যাণে সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান।