রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল চুকনগরে মাদক, অনলাইন জুয়া ও দুর্নীতি নির্মূলের দাবিতে মানববন্ধন ফরিদপুরে আলী আছগার এমপির অর্থায়নে কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ

উন্নয়ন ও মানবিকতায় অনন্য (ইউএনও) রিজু তামান্না, মুগ্ধ সাঁথিয়াবাসী

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে

পাবনা জেলা প্রতিনিধি

 

পাবনার সাঁথিয়া উপজেলা প্রশাসনে দায়িত্ব পালনের শুরু থেকেই কর্মদক্ষতা ও মানবিক উদ্যোগে প্রশংসা কুড়াচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিজু তামান্না। সেবামুখী প্রশাসন গড়ে তোলা, উন্নয়ন কার্যক্রমে গতি আনা এবং সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধানে তাঁর সক্রিয় ভূমিকা স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তা, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, অসহায় পরিবারের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে ইউও’র প্রত্যক্ষ তদারকি রয়েছে। দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি নাগরিক সেবাকে সহজ করতে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ।

স্থানীয় বাসিন্দাদের অনেকে বলেন, “উপজেলা প্রশাসনে এখন দ্রুত সাড়া পাওয়া যায়। ইউও ম্যাডামের মানবিক আচরণ ও দায়িত্বশীলতায় আমরা সন্তুষ্ট।” জনপ্রতিনিধিরাও উন্নয়ন সমন্বয়ে তাঁর আন্তরিকতার কথা উল্লেখ করেন।

এ বিষয়ে ইউএনও রিজু তামান্না বলেন, “সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের অঙ্গীকার। উন্নয়ন ও মানবিকতায় ভারসাম্য রেখে কাজ করে যেতে চাই।”

সামগ্রিকভাবে, উন্নয়ন কর্মকাণ্ডে ধারাবাহিকতা ও মানবিক দৃষ্টিভঙ্গির কারণে সাঁথিয়াবাসীর আস্থার প্রতীক হয়ে উঠছেন ইউএনও রিজু তামান্না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews