সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্প বর্জ্যের বিষাক্ত দূষণে বিপর্যস্ত বসুন্দিয়া ও আশপাশের জনজীবন; সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের হুমকির অভিযোগ কাশিমাড়ীকে মাদক ও অনলাইন জুয়ামুক্ত করতে মাঠে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হল ৭৫টি সেলাই নিয়েও মৃত্যুর সঙ্গে লড়াই, ৩০ দিনেও ধরা পড়েনি  আসামি পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব গ্রেপ্তার! ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার মাদকবিরোধী অভিযানে সোচ্চার হয়ে সরকারের সাথে তাল মিলিয়ে জিরো টলারেন্স ঘোষণা করতে চাই তালার ৪ নং কুমিরা ইউপি চেয়ারম্যান ও মেম্বারগন। নবাগত পুলিশ সুপার আশিস বিন হাছান: ঝিনাইদহকে  শান্ত ও মাদকমুক্ত জনপদ গড়ার প্রত্যয়  ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে ডেমড়া, ধর্মীয় প্রতিষ্ঠানেও জুয়েল রানার নজর

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

পাবনা জেলা প্রতিনিধি:-

 

পাবনার ফরিদপুর উপজেলার ডেমড়া ইউনিয়নে উন্নয়নের ছোঁয়ায় দৃশ্যমান পরিবর্তন ঘটছে। অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে মসজিদ-মাদরাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন ইউপি চেয়ারম্যান জুয়েল রানা। তার উদ্যোগ ও আন্তরিকতায় ইউনিয়নের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান জুয়েল রানা দায়িত্ব গ্রহণের পর থেকেই ডেমড়া ইউনিয়নের রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে মসজিদ ও মাদরাসার উন্নয়ন, সংস্কার এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে তিনি অগ্রণী ভূমিকা পালন করছেন।

ইতোমধ্যে বিভিন্ন মসজিদে বিদ্যুৎ সুবিধা নিশ্চিতকরণ, আইপিএস স্থাপন, পাকা টয়লেট নির্মাণসহ নানা উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হয়েছে। ফলে মুসল্লিদের ইবাদতে যেমন স্বস্তি এসেছে, তেমনি শিক্ষার্থীদের জন্যও তৈরি হয়েছে আরও সুন্দর ও স্বাস্থ্যসম্মত পরিবেশ।

এলাকাবাসী জানান, চেয়ারম্যান জুয়েল রানা সব সময় জনগণের পাশে থেকে কাজ করছেন। উন্নয়নের পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ রক্ষায় তার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে ডেমড়া ইউনিয়নের উন্নয়নের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews