সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
লাঠিসোঁটা নিয়ে পদ্মা নদী পাহারায় গ্রামবাসী, “জীবন দিব কিন্তু বালু তুলতে দিব না” অভয়নগরে কৃষকদের মুখে হাসি কৃষি  প্রণোদনা পেলেন ১,৯৪৬ জন কৃষক নলতা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নওয়াপাড়ায় সাংবাদিকের ওপর হামলা, প্রশাসন কে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম আশা শুনিতে ১৪৫ ধারা অমান্য করে পাকা ঘর নির্মাণের অভিযোগ নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের এইচএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান -২০২৬ বিশ্বনাথে প্রবাসী বাবুল মিয়ার উদ্যোগে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস যশোর জেলায় ক্যাডেট এএসআই নিয়োগের শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ ২০২ পুরুষ ও ৮ নারী

আশা শুনিতে ১৪৫ ধারা অমান্য করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

 

সাতক্ষীরা আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের হিজলিয়া গ্রামে এক বিধবা রহিমা খাতুনের জমিতে ১৪৫ ধারা অমান্য করে জোরপূর্বক পাকা ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার ২৯ জুন বেলা দুইটার দিকে একই গ্রামের কালাম গাজীর ছেলে কুদ্দুস, জিল্লুর, জিয়াদুর সহ আরো অনেকে পাকা ঘর নির্মাণের কাজকরতে থাকে। আশাশুনি থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে উল্লিখিত ব্যক্তিদের বাধা প্রদান করেন। এবং পরবর্তী ধার্য দিন পর্যন্ত যে যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে হবে। নতুন করে নির্মানাধীন পাকা স্থাপনা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি সাব জানিয়ে দেন। মামলার বিবরনে জানা গেছে হিজলিয়া মৌজার এস এ ৫৮ নং খতিয়ানের মালিক সহরাপ গাজীও মোবারক গাজীর নিকট হইতে ছয় ফুট যাতায়াতের পথ এবং ৩০ শতক জমি অসহায় রইমা খাতুন ক্রয় করেন। বিভিন্ন সময় বিবাদীরা গায়ের জোরে জবর দখলের চেষ্টা অব্যাহত রেখেছে। উপায়ান্ত না পেয়ে রহিমা খাতুন সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেটআদালতে পিটিশন ৭৭০/২৬,‌ নং১৪৫ ধারার মামলা দায়ের করেন। এছাড়া মামলা চলাকালীন সময়ে বাদির লাগানো আটটি বিভিন্ন প্রজাতির গাছ কতন করে বিক্রি করে নিয়েছে। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা হতে পারে। এ ব্যাপারে দায়িত্ব প্রাপ্ত এ এস আই সেলিম হোসেন বলেন আদালতের নির্দেশ পেয়ে যথাসময়ে নোটিশের মাধ্যমে পক্ষদয় কে অবগত করেছি। কিন্তু অদ্য ২৯ জন বেলা দুইটার দিকে কালামের নির্দেশে তার ছেলেরা নির্মাণাধীন কাজ চলমান রেখেছে। এদিকে অভিযুক্ত কালাম গাজী বলেন আমার জায়গায় আমি কাজ করছি এখানে কেউ বাধা দিলে আমি তা মানতে রাজি নয়। এর রিপোর্ট লেখা পর্যন্ত কাজ চলমান রেখেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews