বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

আশাশুনি সদর বাজারে দাঁড়িপাল্লা প্রতিকের মিছিল ও  নির্বাচনী অফিস উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

আশাশুনি সদর বাজারে ১১ দলীয় জোট ও জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার হুজুরের দাঁড়িপাল্লা প্রতিকের বিশাল মিছিল ও নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। রবিবার (০১ফেব্রুয়ারী) সন্ধ্যায় সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ মিছিল ও অফিস উদ্বোধন করা হয়। মিছিলটি নতুন অফিসের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অফিসের সামনে এসে শেষ হয়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন আমির হাফেজ আব্দুল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আবদুল হাই এর সঞ্চালনায় পথসভা ও অফিস উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল,জেলা কর্ম পরিষদ সদস্য সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর,উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার,উপজেলা কর্মপরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু,ছাত্র শিবির নেতা আবু বক্কার সিদ্দিক,জেলা প্রকাশনা সম্পাদক আনিছুর রহমান,শহর সেক্রেটারী মেহেদী হাসান প্রমুখ। বক্তারা ১২ই ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews