বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

আশাশুনিতে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ২৬০ বার পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি।

আশাশুনিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে চলমান শীত মৌসুমে দুর্গতদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার(২৩ জানুয়ারী) সকাল ৮ টায় আশাশুনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি,সাতক্ষীরা ইউনিট এ কম্বল বিতরণ করেন। রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান ইকবল কাদরীর পরিচালনায় বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য এম এ হাদিস,সদস্য এ বি এম আলমগীর পিন্টু,সদস্য ডাক্তার রোকনুজ্জামান,সদস্য হাফেজ মাওলানা আব্দুল্লাহ, বিভাগীয় প্রধান তহবিল সংগ্রাহক সাজেদুল ইসলাম, সাংবাদিক এস,এম মোস্তাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ২০ জন অসহায় ব্যক্তিকে কম্বম দেওয়া হয়। এরপর তিনি কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় কম্বল বিতরণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews