রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল

আ’লীগ নেতা জমির উদ্দীন বিএনপিতে যোগদানের প্রতিবাদে দরগাহপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

 

আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও দরগাহপুর ইউপির সাবেক চেয়ারম্যান জমির উদ্দীন গাজী বিএনপিতে যোগদানের প্রতিবাদে ও তাকে দলে না নেওয়ার দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারী) সন্ধ্যায় দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি বাজারের ৩ রাস্তা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

দরগাহপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,ইউনিয়ন বিএনপি সাবেক সদস্য সচিব জি এম হাফিজুর রহমান হাফিজ,ইউনিয়ন ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুসাইন,ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি শেখ ইয়াদ আলী,যুব দলের সিনিঃ সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক,ইউনিয়ন বিএনপি সদস্য আবু তাহের,১নং ওয়ার্ড সভাপতি আঃ ছাত্তার গাজী,ইউঃ যুবদল সাবেক সহ সভাপতি আব্দার আলী,জি এম রাজমিনুর রহমান,জালাল হোসেন,শেখ আরিফুল ইসলাম। বক্তাগণ বলেন,জমির উদ্দীন চেয়ারম্যান থাকাকালে বিএনপি সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে মিথ্যা মামলায় গ্রেফতার করায়, নিজের ও আ’লীগের অফিসে আগুন দিয়ে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা,গৌর কর্মকারের দোকানে আগুন দিয়ে বিএনপি নেতাদের নামে মামলা দিয়ে হয়রানী করেছিল। এছাড়া একাধিক অপরাধে অপরাধী,আঅত্যাচার-নির্যাতন ও মিথ্যা মামলায় জর্জরিত বিএনপি নেতাকর্মীদের দুশমন, আওয়ামীলীগের দীর্ঘ কালের নেতা জমির উদ্দীনকে বিএনপিতে না নেওয়ার দাবীতে প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews