বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

আম ভাঙার ক্যালেন্ডারে এগিয়ে এলো ল্যাংড়া-আম্রপালির সময়

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় চলতি মৌসুমের আম ভাঙার সময়সূচি নির্ধারণ করে ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা করেছে জেলা প্রশাসন।ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৫ মে থেকে পর্যায়ক্রমে বিভিন্ন জাতের আম সংগ্রহ শুরু হবে।

 

রোববার (২৬ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এ ক্যালেন্ডার ঘোষণা দেন জেলা প্রশাসক আফরোজা আখতার।

 

 

সভায় জানানো হয়, আগামী ৫ মে থেকে ২৬ মে পর্যন্ত গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, বৈশাখী ও বোম্বাইসহ স্থানীয় জাতের আম ভাঙা যাবে। ১৫ মে থেকে হিমসাগর ও খিরসা, ২৭ মে থেকে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি জাতের আম ভাঙার সময় নির্ধারণ করা হয়েছে।

 

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম বলেন, চাষিদের দাবির প্রেক্ষিতে ল্যাংড়া ও আম্রপালি আম ভাঙার সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যেই আমের পরিপক্বতা নিশ্চিত হবে। অপরিপক্ব আম সংগ্রহ ও বাজারজাতকরণ ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি জোরদার করা হবে।

 

 

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক ইকবাল আহমেদ এবং আমচাষি সমিতির নেতা লিয়াকত আলীসহ সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews