রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের কেন্দ্রীয় নির্বাচন অনুষ্ঠিত পুনরায় সভাপতি মাইন উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম “কাল আমি ঠিক হয়ে স্কুলে যাব তো, বাবা?” ছোট্ট সালমানের আকুতি, বাঁচাতে সমাজের সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতার আবেদন নওয়াপাড়া সাংস্কৃতিক সংসদের আয়োজনে দ্বিতীয়বারের মতো জুলাই দিবস পালিত গাবুরায় যুবসমাজকে মাদকমুক্ত ও সুসংগঠিত রাখতে ভূমিকা রাখছে ‘গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব’ মাদারীপুরে ডায়াবেটিস হাসপাতালের নবনির্মিত ভবনের উদ্বোধন  জলাবদ্ধতা নিরসনে নিজস্ব অর্থায়নে খাল পরিষ্কার করলেন চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শহীদুল আশাশুনিতে স্ত্রীর পরকীয়ার অভিযোগ ঘিরে স্বামীর আত্মহত্যা,থানায় অভিযোগ পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা: খানাখন্দে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো মানুষ রাণীশংকৈল পৌরসভার ৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ মাসুদ রানার উদ্যোগে গেঞ্জি ও মিষ্টি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে ভুয়া কাবিন ও মানব পাচার চক্র কাজী বাকী বিল্লাহর সহযোগী এমদাদুল খাঁর বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা: খানাখন্দে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো মানুষ

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

‎ বিশেষ প্রতিনিধিঃ

‎খুলনার পাইকগাছা উপজেলার গুরুত্বপূর্ণ গদাইপুর এলাকার বোয়ালিয়া মোড় থেকে বোয়ালিয়া ব্রিজ পর্যন্ত প্রায় ২.৩ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে চরম অবহেলা ও বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কের পিচ ও সুরকি উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গভীর খানাখন্দের সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক বর্ষণে এসব গর্তে পানি জমে সড়কটি যেন মরণফাঁদে পরিণত হয়েছে। ফলে প্রতিদিন হাজারো পথচারী ও যানবাহনের চালক জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটি পাইকগাছা সদর থেকে রাড়ুলি, দরগাহপুর এবং পার্শ্ববর্তী সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান সড়ক। এছাড়া রাড়ুলি ও আশাশুনি এলাকার মানুষ খুলনা বিভাগীয় শহরে যাতায়াতের ক্ষেত্রেও এ সড়কের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। সড়কের পাশেই অবস্থিত বিএডিসির বোয়ালিয়া বীজ খামার। ফলে কৃষক, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের প্রতিদিন এই ভাঙাচোরা সড়ক ব্যবহার করতে হয়।

‎সরেজমিনে দেখা যায়, ঝুঁকি নিয়েই প্রতিদিন ইজিবাইক, ব্যাটারিচালিত ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। এক স্থানীয় পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এখন এই সড়কে হাঁটাই কষ্টকর হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই গর্তে পানি জমে, কাদা ছিটকে কাপড় নষ্ট হয়।”

‎স্থানীয় কয়েকজন মাদ্রাসা ও স্কুলশিক্ষার্থী জানায়, “প্রতিদিন এই সড়ক দিয়েই স্কুলে যেতে হয়। বড় বড় গর্তের কারণে ভ্যান উল্টে প্রায়ই দুর্ঘটনা ঘটে, অনেকেই আহত হয়। এমনকি পরীক্ষার দিনেও আতঙ্ক নিয়ে এই সড়ক পার হতে হয়।”

‎অন্যদিকে কয়েকজন ভ্যানচালক জানান, সড়কের অতিরিক্ত ঝাঁকুনিতে প্রতিনিয়ত গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। এতে দৈনিক আয়ের বড় একটি অংশ মেরামতের পেছনেই ব্যয় হয়ে যায়। এছাড়া জরুরি রোগীকে হাসপাতালে নেওয়াও এখন বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের আশঙ্কা, সড়কের এই নাজুক অবস্থার কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

‎জনস্বার্থে দ্রুত ও টেকসইভাবে সড়কটির সংস্কার ও পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

‎এ বিষয়ে পাইকগাছা উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়াইব বলেন, “সড়কের বর্তমান অবস্থা আমরা সরেজমিনে পরিদর্শন করেছি। জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় সরকারি উদ্যোগ ও আনুষ্ঠানিক কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।”

‎এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সংস্কারকাজ শুরু করে সড়কটি নিরাপদ ও চলাচল উপযোগী করে তুলবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews