রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের কেন্দ্রীয় নির্বাচন অনুষ্ঠিত পুনরায় সভাপতি মাইন উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম “কাল আমি ঠিক হয়ে স্কুলে যাব তো, বাবা?” ছোট্ট সালমানের আকুতি, বাঁচাতে সমাজের সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতার আবেদন নওয়াপাড়া সাংস্কৃতিক সংসদের আয়োজনে দ্বিতীয়বারের মতো জুলাই দিবস পালিত গাবুরায় যুবসমাজকে মাদকমুক্ত ও সুসংগঠিত রাখতে ভূমিকা রাখছে ‘গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব’ মাদারীপুরে ডায়াবেটিস হাসপাতালের নবনির্মিত ভবনের উদ্বোধন  জলাবদ্ধতা নিরসনে নিজস্ব অর্থায়নে খাল পরিষ্কার করলেন চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শহীদুল আশাশুনিতে স্ত্রীর পরকীয়ার অভিযোগ ঘিরে স্বামীর আত্মহত্যা,থানায় অভিযোগ পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা: খানাখন্দে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো মানুষ রাণীশংকৈল পৌরসভার ৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ মাসুদ রানার উদ্যোগে গেঞ্জি ও মিষ্টি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে ভুয়া কাবিন ও মানব পাচার চক্র কাজী বাকী বিল্লাহর সহযোগী এমদাদুল খাঁর বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

বেতাগীজুড়ে উন্নয়ন ও পরিচ্ছন্নতায় দৃশ্যমান পরিবর্তন, প্রশংসায় ইউএনও মুহ.সাদ্দাম হোসেন 

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা (বরগুনা)

 

বরগুনার বেতাগী উপজেলায় উন্নয়ন, জনসেবা ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেন। দায়িত্ব গ্রহণের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকা নিয়মিত পরিদর্শন, চলমান উন্নয়নকাজ তদারকি এবং জনসাধারণের অভিযোগের দ্রুত প্রতিকার নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় চলমান রাস্তা, কালভার্ট ও খাল সংস্কার, পরিচ্ছন্নতা অভিযান, শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন এবং ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে সরাসরি অংশ নিতে দেখা গেছে ইউএনওকে।

 

সম্প্রতি কাজীর খালের বুড়ামজুমদার এলাকায় স্লুইসের মুখ সরু হয়ে যাওয়ায় জোয়ার-ভাটার পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয় এবং মাছ মারা যাওয়ার অভিযোগ ওঠে। অভিযোগের পর ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙা লোহার পাটাতন অপসারণের উদ্যোগ নেন। এতে পানির প্রবাহ স্বাভাবিক হওয়ায় স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

 

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নের লক্ষ্যে তিনি তালগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং মাছুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করে বিদ্যালয় প্রাঙ্গণে সবুজায়ন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

 

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের অংশ হিসেবে দক্ষিণ ফুলতলা থেকে পুটিয়াখালী ব্রিজ পর্যন্ত খালের পাশ দিয়ে নির্মাণাধীন সড়কের কাজ পরিদর্শন করেন ইউএনও। এছাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কালভার্ট নির্মাণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সড়ক সংস্কার এবং মোকামিয়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করেন তিনি।

 

পৌরসভার মাছ বাজার এলাকায় যাতায়াত ব্যবস্থা উন্নয়ন, লঞ্চ টার্মিনাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পাবলিক টয়লেট চালু, ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ এবং পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রমও প্রশাসনের উদ্যোগে পরিচালিত হচ্ছে।

 

ডেঙ্গু প্রতিরোধে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফগার মেশিন বিতরণ এবং পৌর এলাকার বিভিন্ন স্থানে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ এলাকায় আলোকসজ্জার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

এদিকে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক ও মেডিকেল সেন্টারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা এবং বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

 

ইউএনও মুহ. সাদ্দাম হোসেন বলেন, “জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়ন টেকসই হয় না। পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য বেতাগী গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। আমরা জনগণের সমস্যা দ্রুত সমাধানে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।

 

বেতাগী উপজেলা সুজনের সভাপতি মো. সাইদুল ইসলাম মন্টু বলেন, “মানবিক ও জনবান্ধব একজন ইউএনও হিসেবে সাদ্দাম হোসেন অল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। উন্নয়ন ও জনসেবামূলক বিভিন্ন কার্যক্রমে তাঁর আন্তরিকতা প্রশংসনীয়।

 

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ইউএনও নিয়মিত মাঠপর্যায়ে গিয়ে মানুষের সমস্যা শুনছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। এতে প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে এবং উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews