বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় ভ্রাম্যমাণ আদালতে চার প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়কারী চক্রের মূলহোতা জুলহাস গ্রেফতার কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ  তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরা কালীগঞ্জে সরকারি কাজে বাধা দেওয়ায় ১ ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড প্রদান কেশবপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৪ মাদকসেবিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির উপ-প্রচার সম্পাদক হলেন কেশবপুরের ইমরান হোসেন বেতাগীতে দোকানের জমি আত্মসাতের অভিযোগ: ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতারণা ও প্রাণনাশের হুমকির অভিযোগ ইয়াংছায় ইসমাইল মেম্বারের পরিবারের উদ্যোগে ২৫০ অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

লামায় বোনের পালিয়ে বিয়ের ঘটনায় অভিমানে ভাইয়ের আত্মহত্যা

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

মুহাম্মদ এমরান,লামা (বান্দরবান) প্রতিনিধিঃ

 

 

বান্দরবানের লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়ায় এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (২২ জুলাই) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে আনোয়ারার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

 

নিহত যুবকের নাম মো. হাসান (২৫)। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও টেক এলাকার বাসিন্দা হলেও বর্তমানে লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসানের ছোট বোন পরিবারের অজান্তে একই এলাকার এক যুবকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে রাগ ও অভিমানে নিজ বসতঘরের বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

খবর পেয়ে লামা থানার এসআই (নিঃ) মো. নাজমুল কবির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

পুলিশ জানায়, ঘটনাটি আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

 

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদ জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews