
ছাবেদুল সরকার পাবনা
পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পাবনার মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা,এমপি।
সোমবার (২০ জুলাই ২০২৬) পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বোর্ড সভাকক্ষে আয়োজিত এ সভায় সমিতির সার্বিক কার্যক্রম, গ্রাহকসেবা, বিদ্যুৎ সরবরাহের মানোন্নয়ন, চলমান উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভার শুরুতে সমিতির কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে এমপি অ্যাড. আরিফা সুলতানা রুমাকে বরণ করে নেওয়া হয়। পরে তিনি উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ গ্রহণ করেন।
এ সময় এমপি অ্যাড. আরিফা সুলতানা রুমা বলেন, জনগণকে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎসেবা নিশ্চিত করতে সবাইকে আন্তরিকতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। গ্রাহকসেবার মান আরও উন্নত করার পাশাপাশি সেবাপ্রার্থীদের হয়রানি রোধে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।