শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যুব সমাজই পরিবর্তনের শক্তি, দূর্বাডাঙ্গায় দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত  বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তার সহযোগিতায় সুন্দরবন থেকে কাঁকড়া আহরণ অব্যহত রয়েছে, কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা বাংলাদেশের মধ্যে বোর্ড স্ট্যান্ডে ২য় স্থান অর্জন: মাওঃ মোঃ মুবাশশির হুসাইনকে সংবর্ধনা ও প্রীতিভোজ অনুষ্ঠিত নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত ‎ গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কলারোয়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল, প্লাবনের শঙ্কা আশাশুনির নওয়াপাড়ায় ভাঙন এলাকা পরিদর্শনে ইউএনও,দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস মৌতলা জাহাজ ঘাটা ঐতিহাসিক শাহী মসজিদের জমি রক্ষায় মানববন্ধন  সাতক্ষীরায় ‘অদম্য জুলাই’ কর্মসূচিতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডেমরায় পুলিশ কনস্টেবলের আ’ত্মহ’ত্যা, ফেসবুক পোস্টে স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার ক্ষোভ কাহালুর নাগর নদীতে রহস্যজনকভাবে মাছ ভেসে উঠছে, দূষণের আশঙ্কায় ক্ষোভ ও উদ্বেগ

কালীগঞ্জে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, স্বামী-শ্বশুরবাড়ির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

মেঃ হারুন উর রশীদ, কালীগঞ্জ (সাতক্ষীরা)

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমলা গ্রামের এক গৃহবধূ যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতন, শ্বশুরবাড়িতে প্রবেশে বাধা এবং প্রাণনাশসহ বিভিন্ন ধরনের হুমকির অভিযোগ এনে স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে অভিযোগটি দায়ের করেন তাসলিমা খাতুন (৩৭)। তিনি ভাড়াশিমলা গ্রামের নুর ইসলামের মেয়ে এবং একই গ্রামের বাবর আলীর ছেলে মো. তুহিন সরদারের স্ত্রী।

থানায় দায়ের করা লিখিত অভিযোগে তাসলিমা খাতুন উল্লেখ করেন, ২০২৩ সালের ১৫ মার্চ ইসলামী শরিয়াহ মোতাবেক মো. তুহিন সরদারের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর তাকে স্বামীর পৈতৃক বাড়িতে না তুলে অন্যত্র ভাড়া বাসায় রেখে সংসার করা হয়। পরবর্তীতে তাদের দাম্পত্য জীবনে তুষার নামে বর্তমানে নয় মাস বয়সী একটি পুত্রসন্তানের জন্ম হয়।

অভিযোগে তিনি বলেন, বিয়ের সময় তার পরিবার থেকে নগদ অর্থ, স্বর্ণালংকার ও বিভিন্ন গৃহস্থালি সামগ্রী প্রদান করা হলেও পরবর্তীতে অতিরিক্ত যৌতুকের দাবিতে তাকে নিয়মিত মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়। একপর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে তিনি সাতক্ষীরার বিজ্ঞ আমলি আদালত-২ এ একটি মামলা দায়ের করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, আদালতের নোটিশ পেয়ে স্বামী মো. তুহিন সরদার আদালতে হাজির হয়ে ভবিষ্যতে যৌতুক দাবি করবেন না এবং শান্তিপূর্ণভাবে সংসার করবেন বলে আশ্বাস দেন। সেই আশ্বাসের ভিত্তিতে গত ১৬ জুলাই সকাল আনুমানিক ৯টার দিকে তিনি স্বামীর পৈতৃক বাড়িতে গেলে তাকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়নি। বরং অকথ্য ভাষায় গালিগালাজ, অপমান-অপদস্থ করা হয় এবং বাড়িতে প্রবেশ করলে মারধর, তালাক ও বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির হুমকি দেওয়া হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে।

তাসলিমা খাতুনের দাবি, ঘটনার একাধিক স্থানীয় ব্যক্তি সাক্ষী রয়েছেন। তিনি নিজের সন্তানকে নিয়ে স্বামীর সঙ্গে স্বাভাবিক ও শান্তিপূর্ণ দাম্পত্য জীবনযাপন করতে চান। এ লক্ষ্যেই আইনগত প্রতিকার পাওয়ার আশায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান।

এ বিষয়ে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মো. তুহিন সরদারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “অভিযোগটি আমরা গ্রহণ করেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews