বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আশাশুনিতে পুলিশের অভিযানে চুরির অভিযোগে গ্রেফতার-৪ বেতাগীতে সবুজ ভবিষ্যৎ গড়তে ৩৭ নং করুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত দুপুর পর্যন্ত বন্ধ ইউএনও কার্যালয়, সরকারি গাড়িতে ঢাকা সফরের অভিযোগ ঝাউডাঙ্গার মোহনপুরে বাড়িতে দুর্ধর্ষ চুরি তিন ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট ঝাউডাঙ্গায় মাদক মামলার আসামি ডন খালেক আটক পাটকেলঘাটায় ১৫ পিস ইয়াবাসহ ৮ মামলার আসামি লালটু গ্রেফতার বিশ্বনাথে শাহ ফাউন্ডেশনের,উদ্যোগে চিকিৎসা সহায়তা বিতরণ অভিযান পরিচালনা করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনক শ্যামনগর উপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচির ঘোষণা তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

পাটকেলঘাটায় ১৫ পিস ইয়াবাসহ ৮ মামলার আসামি লালটু গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

সাতক্ষীরার পাটকেলঘাটা থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ মোঃ মনোয়ার হোসেন লালটু (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত লালটু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও ৮টি মাদক মামলা রয়েছে।

 

পুলিশ জানায়, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ১৫ জুলাই ২০২৬ (বুধবার) রাত ১টা ১৫ মিনিটের দিকে সারুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সারুলিয়া (মধ্যপাড়া) গ্রামের নিজ বাড়ির সামনের ইটের সলিং রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে লালটুর পরিহিত লুঙ্গির বাম কোমর থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃত মনোয়ার হোসেন লালটু সারুলিয়া (মধ্যপাড়া) গ্রামের মৃত সিদ্দিক মোড়লের ছেলে।

 

পাটকেলঘাটা থানার ওসি সফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে।

 

মামলা নং ০৮ তারিখ ১৫/৭/২৬ ধারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর ১০(ক)

 

এলাকার মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews