বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার পাথরঘাটার লেমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি।  ‎ বাঁশখালীতে আনসার ও ভিডিপির মানবিক সহায়তা: বন্যা দুর্গত ৪০০টি পরিবারে ত্রাণসামগ্রী বিতরণ শ্যামনগরের বংশীপুর বাজারে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও মালামালসহ লক্ষাধিক টাকার ক্ষতি জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে সাংবাদিক মোস্তাফিজুরের আবেগঘন আর্তি, শরিয়াহ মোতাবেক বৈবাহিক সম্পর্ক টিকিয়ে রাখার আকুল আবেদন ধামরাইয়ে অবৈধ টায়ার পোড়ানোর কারখানা: বিষাক্ত কালো ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন ভাঙ্গুড়ায় ৭ শিক্ষকের নিয়োগে অনিয়মের অভিযোগ, সরকারি কোষাগারে ১ কোটি ১৭ লাখ টাকা ফেরতের সুপারিশ সাতক্ষীরায় ধর্ষিতা শিশুর পাশে বিএনপি নেতা আব্দুর রউফ চিকিৎসার দায়িত্ব গ্রহণ ও নগদ অর্থ সহায়তা মাদারীপুরের রাজৈরে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা ছিটকে পড়া নিয়ে ফেসবুকে পোস্ট তদন্তে নেমেছে পুলিশ তালায় সাবেক পোষ্ট মাষ্টার আব্দুর রহমানের জানাজা ও দাফন সম্পন্ন

বেতাগীর মোকামিয়ায় ‘কথার জাদুতে’ বৃদ্ধার এক ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নিল প্রতারক চক্র, এলাকায় আতঙ্ক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা (বরগুনা)

 

বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের ছোট মোকামিয়া গ্রামে আবারও সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। এবার তাদের কৌশলের শিকার হয়েছেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা। নানা কৌশলে কথা বলে তাঁর কানে থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের দুল নিয়ে পালিয়ে যায় দুই অজ্ঞাত ব্যক্তি।

 

সোমবার (১৪ জুলাই ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে মোকামিয়া বাজারের আশা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রেনু বেগম (৭০) প্রবাসী মোঃ পারভেজ হাওলাদারের মা। তিনি ব্যক্তিগত কাজে মোকামিয়া বাজারে যাওয়ার পথে এ প্রতারণার শিকার হন।

 

রেনু বেগম জানান, হঠাৎ অপরিচিত দুই ব্যক্তি তাঁর সঙ্গে কথা বলতে শুরু করে। একপর্যায়ে তারা তাঁর হাত ধরে বিভিন্ন বিষয়ে কথা বলতে থাকে। তিনি বলেন, “তারা আমার হাত ধরার পর আমি যেন নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। পরে বুঝতে পারি, আমার কানে থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের দুল তারা নিয়ে গেছে। তখন আমি চিৎকার করে আশপাশের লোকজনকে বিষয়টি জানাই।”

 

একই এলাকার বাসিন্দা মোঃ নেছার হাওলাদার বলেন, “আমি বাজারে যাওয়ার সময় আশা ব্যাংকের সামনে তাদের দাঁড়িয়ে কথা বলতে দেখি। দেখে মনে হচ্ছিল, তারা যেন অনেক দিনের পরিচিত। তখন বিষয়টি স্বাভাবিক মনে হওয়ায় আমি বাজারে চলে যাই। পরে বাড়িতে এসে শুনি রেনু বেগমের কানের দুল নিয়ে গেছে। এরপর আমি তাদের খুঁজতে বাজারে গেলেও আর খুঁজে পাইনি।”

 

স্থানীয়দের দাবি, সম্প্রতি এলাকায় প্রতারক চক্রের তৎপরতা বেড়েছে। তারা সাধারণ মানুষ, বিশেষ করে বয়স্ক নারী-পুরুষকে টার্গেট করে নানা কৌশলে স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিস হাতিয়ে নিচ্ছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের প্রতি প্রতারক চক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা সকলকে অপরিচিত ব্যক্তির সঙ্গে অপ্রয়োজনীয় কথাবার্তা বা শারীরিক সংস্পর্শ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের প্রতারণার ঘটনা আর না ঘটে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews