রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
৭০০ মিটার সড়কেই ৫০টির বেশি গর্ত, মণিরামপুরে জনদুর্ভোগের শেষ কোথায়? কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি দোকান রাস্তায় পানি বন্ধী মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি ৪০০ পিস ইয়াবা ও চাপাতীসহ সহ গ্রেফতার বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ২৭ সেপ্টেম্বর। পাহাড় কাটার চরম খেসারত: বায়েজিদে ধসে পড়লো পাহাড়, ৩৬ পরিবার আটকা তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বীরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা নিবন্ধনকৃত যুব ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কোস্ট ফাউন্ডেশন: ১০০০ পরিবারের মাঝে জরুরি ত্রাণ বিতরণ। আশাশুনির গর্ব মোঃ জারিফ মাহমুদ প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫- ট‌্যা‌লেন্টপু‌লে বৃ‌ত্তি পে‌য়ে‌ছে”

মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি ৪০০ পিস ইয়াবা ও চাপাতীসহ সহ গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মাদারীপুর হতে নাসির উদ্দিন লিটন,

 

 

মাদারীপুর জেলার মাদারীপুর সদর থানা এলাকা হতে ৩০ (ত্রিশ) টি মামলার পলাতক ভয়ঙ্কর দুর্ধর্ষ আসামী আল আমিন হাওলাদারকে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেট ও একটি চাপাতিসহ গ্রেফতার করা হয়েছে।

(১২ জুলাই ২০২৬) তারিখে এ তথ্য নিশ্চিত করেছেন।

মাদারীপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার চৌকস অফিসার ফোর্সের সমন্বয়ে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজ সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে চলমান সাড়াঁশি অভিযান পরিচালনা কালে মাদারীপুর জেলার মাদারীপুর সদর থানা এলাকায় ৩০ (ত্রিশ) টি মামলার পলাতক ভয়ঙ্কর দুর্ধর্ষ আসামী আল আমিন হাওলাদারকে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেট ও একটি চাপাতিসহ গ্রেফতার করা হয়েছে।

মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ফোর্সসহ মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য আসামিদের গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনাকালে ১১/০৭/২০২৬ খ্রি. রাত ২৩.৩০ ঘটিকার সময় মাদারীপুর জেলার মাদারীপুর সদর মডেল থানাধীন থানতলী সাকিনস্থ ম্যাজিক চায়ের কর্নার দোকানের সামনে ৩০ (ত্রিশ) টি মামলার পলাতক ভয়ঙ্কর দুর্ধর্ষ আসামী ও মাদক ব্যবসায়ী আল আমিন হাওলাদার(২৮), পিতা- মৃত্যু আলমগীর হাওলাদার ,মাতা-রেখা বেগম, সাং-নতুন মাদারীপুর (লক্ষ্মীগঞ্জ), থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুর এর নিজ দখল হতে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি চাপাতি উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। সিডিএমএস যাচাই করে আসামী আল-আমিন হাওলাদারের বিরুদ্ধে ৩০ (ত্রিশ) টি মামলার তথ্য পাওয়া পেয়েছেন থানা পুলিশ।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে মর্মে সিদ্ধান্ত ব্যক্ত করেছেন মাদারীপুর জেলা পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews