রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় যশোরের ঝিকরগাছার বাঁকড়ার রেমিটেন্স যোদ্ধা হাফিজুর রহমানের মৃত্যু,এলাকায় শোকের ছায়া,   স্কুলে কোচিংয়ে যাওয়ার কথা বলে নিখোঁজ স্কুলছাত্রী: ১০ দিনেও মেলেনি সন্ধান আশুলিয়ায় বৈষম্যবিরোধী মামলায় যুবলীগ কর্মী গ্রেপ্তার সুন্দরবনে বন রক্ষীর গুলিতে নিহত আমিনুরের পরিবারকে প্রধানমন্ত্রী’র আর্থিক সহায়তা  গ্রাম অঞ্চলে প্রতিনিয়ত ঘটছে চুরির ঘটনা  শপথ নিলেন কাঁঠালতলা বাজার বণিক সমিতির নতুন নেতৃত্ব ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার পাশে খালে গোসল করতে নেমে প্রাণ হারাল ১০ বছরের শিশু এসো আলোর সন্ধানে যুব সংগঠনের সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা। পুলিশের সাঁড়াশি অভিযানে আটক করা হয়েছে থানা হেফাজত হতে পলাতক আসামিকে ডুমুরিয়ায় রহমানিয়া কওমী মাদ্রাসায়  অভিভাবক সমাবেশ

শপথ নিলেন কাঁঠালতলা বাজার বণিক সমিতির নতুন নেতৃত্ব

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম,বিশেষ প্রতিনিধি

ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ১০ টার সময় সমিতির কার্যালয় প্রাঙ্গনে এ শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান বাজার বণিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ বেলাল হোসেন। শপথ গ্রহন করেন নবনির্বাচিত সভাপতি শেখ মাহাবুব রহমান উথান, সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন মোড়ল, সহ-সভাপতি মোঃ ইলিয়াস মালি, কোষাধ্যক্ষ গাজী মুক্তার হুসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমান, দপ্তর সম্পাদক মোঃ মামুনুর রশিদ, প্রচার সম্পাদক মোঃ রশিদ গাজী, ক্রীড়া ও সাংস্কৃতকি সম্পাদক গোপীনাথ রাহা, নির্বাহী সদস্য মোঃ মুস্তাক বিশ্বাস ও মোঃ তরিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বাজার বণিক সমিতি নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আজহারুল ইসলাম, সাবেক সভাপতি শেখ আব্দুল আজিজ, ব্যবসায়ী উমাপদ বসাক, ইসমাইল হোসেন, মোজাম্মেল হক, আব্দুল মজিদ মোড়ল, হাবিবুর বিশ্বাস প্রমুখ। শপথ অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির কাছে বাজারের হিসাবসহ প্রয়োজনীয় সকল কাগজপত্র হস্তান্তর করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews