রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় যশোরের ঝিকরগাছার বাঁকড়ার রেমিটেন্স যোদ্ধা হাফিজুর রহমানের মৃত্যু,এলাকায় শোকের ছায়া,   স্কুলে কোচিংয়ে যাওয়ার কথা বলে নিখোঁজ স্কুলছাত্রী: ১০ দিনেও মেলেনি সন্ধান আশুলিয়ায় বৈষম্যবিরোধী মামলায় যুবলীগ কর্মী গ্রেপ্তার সুন্দরবনে বন রক্ষীর গুলিতে নিহত আমিনুরের পরিবারকে প্রধানমন্ত্রী’র আর্থিক সহায়তা  গ্রাম অঞ্চলে প্রতিনিয়ত ঘটছে চুরির ঘটনা  শপথ নিলেন কাঁঠালতলা বাজার বণিক সমিতির নতুন নেতৃত্ব ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার পাশে খালে গোসল করতে নেমে প্রাণ হারাল ১০ বছরের শিশু এসো আলোর সন্ধানে যুব সংগঠনের সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা। পুলিশের সাঁড়াশি অভিযানে আটক করা হয়েছে থানা হেফাজত হতে পলাতক আসামিকে ডুমুরিয়ায় রহমানিয়া কওমী মাদ্রাসায়  অভিভাবক সমাবেশ

খুলনা বিভাগীয় শিশু হাসপাতাল এখন ‘বিশেষায়িত হাসপাতাল

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম-বিশেষ প্রতিনিধি

 

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিশু স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। খুলনা বিভাগীয় শিশু হাসপাতালকে আনুষ্ঠানিকভাবে ‘বিশেষায়িত হাসপাতাল’ হিসেবে ঘোষণা করেছে সরকার। গত বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ে নবনির্মিত পাঁচটি শিশু হাসপাতালকে সরকার ‘বিশেষায়িত হাসপাতাল’ হিসেবে ঘোষণা করেছে। উল্লেখ্য নগরীর সোনাডাঙ্গা বাইপাস রোডের ময়ূরী আবাসিকের বিপরীতে প্রায় পাঁচ একর জমির উপর ৬২ কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন ছয়তলা ভবনটির কাজ ২০২৪ সালের জুন মাসেই সম্পন্ন হয়েছে। খুলনা ছাড়াও এই তালিকায় থাকা অন্য চারটি হাসপাতাল হলো—রংপুর শিশু হাসপাতাল, কুমিল্লা শিশু হাসপাতাল, রাজশাহী শিশু হাসপাতাল এবং বরিশাল শিশু হাসপাতাল।

এই আনুষ্ঠানিক ঘোষণার ফলে হাসপাতালটিতে আধুনিক চিকিৎসা সরঞ্জামের সংযোজন, বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল নিয়োগের পথ সুগম হবে। স্বাস্থ্য খাতের সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ার মাধ্যমে এখন থেকে খুলনা অঞ্চলের সাধারণ পরিবারের শিশুরা আরও উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা পাবে। এই উদ্যোগ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিশু স্বাস্থ্যের সার্বিক মান উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews