রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় যশোরের ঝিকরগাছার বাঁকড়ার রেমিটেন্স যোদ্ধা হাফিজুর রহমানের মৃত্যু,এলাকায় শোকের ছায়া,   স্কুলে কোচিংয়ে যাওয়ার কথা বলে নিখোঁজ স্কুলছাত্রী: ১০ দিনেও মেলেনি সন্ধান আশুলিয়ায় বৈষম্যবিরোধী মামলায় যুবলীগ কর্মী গ্রেপ্তার সুন্দরবনে বন রক্ষীর গুলিতে নিহত আমিনুরের পরিবারকে প্রধানমন্ত্রী’র আর্থিক সহায়তা  গ্রাম অঞ্চলে প্রতিনিয়ত ঘটছে চুরির ঘটনা  শপথ নিলেন কাঁঠালতলা বাজার বণিক সমিতির নতুন নেতৃত্ব ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার পাশে খালে গোসল করতে নেমে প্রাণ হারাল ১০ বছরের শিশু এসো আলোর সন্ধানে যুব সংগঠনের সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা। পুলিশের সাঁড়াশি অভিযানে আটক করা হয়েছে থানা হেফাজত হতে পলাতক আসামিকে ডুমুরিয়ায় রহমানিয়া কওমী মাদ্রাসায়  অভিভাবক সমাবেশ

মাদারীপুর সদর মডেল থানা হেফাজত হতে নারী আসামীর পলায়নের অভিযোগ 

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

মাদারীপুর হতে নাসির উদ্দিন লিটন,

 

মাদারীপুর সদর মডেল থানা হেফাজত থেকে হাসিনা বেগম নামের এক নারী আসামি পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের বিরুদ্ধে।

 

থানা ও স্থানীয় গোপন সূত্রের মাধ্যমে জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) মাদারীপুরের ইটেরপুল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোকসেদ ওই নারী আসামিকে গ্রেপ্তার করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে পুলিশ ফাঁড়ি হতে মাদারীপুর সদর মডেল থানায় সোপর্দ করা হয়। অভিযোগ রয়েছে বৃহস্পতিবার রাত আনুমানিক ১ টার দিকে এ নারী মাদারীপুর সদর মডেল থানা হেফাজত থেকে কৌশলে পালিয়ে যান।

 

নাম প্রকাশ না করার শর্তে জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, নারী আসামির পালিয়ে যাওয়ার ঘটনাটি সত্য। ঘটনার পর শুক্রবার (১০ জুলাই) সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সদর থানা পরিদর্শন করেছেন এবং পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। তবে এই বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি।

মাদারীপুর সদর মডেল থানার ওসি এবং মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি। এমনকি খুদে বার্তা (এসএমএস) পাঠানো হলেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি।

তবে মাদারীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন বলেন, থানা থেকে নারী আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি আমি লোক মুখে শুনেছি। তবে এই মুহূর্তে আমি অফিসের বাইরে আছি, তাই বিস্তারিত বলতে পারছি না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews