শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মিয়ানমারে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সীমান্তবাসীকে সতর্ক থাকার আহ্বান হ্নীলা ইউনিয়ন পরিষদের জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা ব্যর্থ, উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার মজিদা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবেদ আলীর ৫৮তম জন্মবার্ষিকী উদযাপন    বৈদ্যুতিক দুর্ঘটনায় নিহত শ্রমিক সাকিব আহমেদ শান্তর স্মরণে দোয়া মাহফিল; পরিবারের হাতে ৬৪ হাজার ২৮০ টাকা আর্থিক সহায়তা বেনাপোল বন্দরে ওজনস্কেলে কারসাজির অভিযোগ! অনিয়মে  হাজার হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতির আশঙ্কা প্রবাসে বসে ভুয়া ফেসবুক পেজে চাঁদাবাজি, নেপথ্যে সাতক্ষীরা ও নড়াইলের সিন্ডিকেট ঝিনাইদহ ইকোপার্কে মাদক ও অসামাজিক  কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চৌগাছা সরকারি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত ডাসারে কৃষি প্রনোদনা কর্মসূচির উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার কালিয়াৈকর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবলের সংকট সাধারণ রোগীদের চরম ভোগান্তি 

শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধের সমন্বয়ে নতুন অধ্যায়: লোহাগড়া সরকারি  পাইলট উচ্চ বিদ্যালয়ে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দের মধ্য দিয়ে মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এম মকবুল হোসেন ভবনের তিন তলায় আনুষ্ঠানিকভাবে এ মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্ধোধন করা হয়। লেহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মুন্সী মোস্তাফিজুর রহমান। এ মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মুন্সী মোস্তাফিজুর রহমান। এ সময়,লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা হাফিজুর রহমান, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, লোহাগড়া উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি মো. হেমায়েত হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ মহসীন আলী, মো. মাজহারুল ইসলাম, আব্দুস ছালাম, মো. রফিকুল ইসলাম, মো. রাখি বিল্লাহ, মো. মতিউর রহমান, উপজেলার কুন্দশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী কামরুল হুদা, বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়র প্রধান শিক্ষক মো. হান্নান বিশ্বাসসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্ধোধন শেষে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন লোহাগড়া বাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews