শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিয়ানমারে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সীমান্তবাসীকে সতর্ক থাকার আহ্বান হ্নীলা ইউনিয়ন পরিষদের জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা ব্যর্থ, উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার মজিদা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবেদ আলীর ৫৮তম জন্মবার্ষিকী উদযাপন    বৈদ্যুতিক দুর্ঘটনায় নিহত শ্রমিক সাকিব আহমেদ শান্তর স্মরণে দোয়া মাহফিল; পরিবারের হাতে ৬৪ হাজার ২৮০ টাকা আর্থিক সহায়তা বেনাপোল বন্দরে ওজনস্কেলে কারসাজির অভিযোগ! অনিয়মে  হাজার হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতির আশঙ্কা প্রবাসে বসে ভুয়া ফেসবুক পেজে চাঁদাবাজি, নেপথ্যে সাতক্ষীরা ও নড়াইলের সিন্ডিকেট ঝিনাইদহ ইকোপার্কে মাদক ও অসামাজিক  কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চৌগাছা সরকারি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত ডাসারে কৃষি প্রনোদনা কর্মসূচির উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার কালিয়াৈকর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবলের সংকট সাধারণ রোগীদের চরম ভোগান্তি 

টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে ১৬ হাজার ইয়াবাসহ আটক ১, পালাল আরও ২

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম খোকন ,টেকনাফ, কক্সবাজার

 

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। এ সময় অভিযানে জড়িত আরও দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়।

 

র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, গত ১ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে টেকনাফ পৌরসভার শাপলা চত্বরে অবস্থানকালে আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাদিমুড়া বাজারে এডি মার্কেটে অবস্থিত মো. আলমের দোকানে ইয়াবার একটি চালান বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছে।

 

সংবাদের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে র‌্যাবের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালানোর চেষ্টা করলে আভিযানিক দল একজনকে আটক করতে সক্ষম হয়। তবে তার দুই সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

পরে উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামির দেখানো মতে দোকান তল্লাশি চালিয়ে একটি পুরাতন কাগজের কার্টনের ভেতরে কালো পলিথিনে মোড়ানো ১০ হাজার পিস এবং সাদা কাগজে মোড়ানো তিনটি প্যাকেটে ৬ হাজার পিস, সর্বমোট ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া একটি Realme C85 Pro অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

 

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. আলম (৩২)। তিনি লেদা রোহিঙ্গা ক্যাম্প-২৬-এর বাসিন্দা।

 

পলাতক দুই সহযোগীর নাম মো. রফিক (৩১) ও নুর কালাম (২৬)। তারা উভয়েই জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প-২৭-এর বাসিন্দা বলে জানিয়েছে র‌্যাব।

 

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি ও পলাতক দুই সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

র‌্যাব-১৫ আরও জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার ও মাদক কারবার দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews