
নজরুল ইসলাম খোকন,টেকনাফ, কক্সবাজার
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং এলাকার বাসিন্দা কামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ ফারুক তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত বক্তব্যকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
এক লিখিত বক্তব্যে মোহাম্মদ ফারুক বলেন, কিছু ব্যক্তি ফেসবুকের মাধ্যমে তার ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রচার করছেন। তিনি দাবি করেন, এসব প্রচারণার কোনো বাস্তব ভিত্তি নেই এবং তাকে সমাজের কাছে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে।
ফারুক আরও বলেন, “আমি একজন সাধারণ কৃষক পরিবারের সন্তান। সৎভাবে জীবনযাপন করি। আমার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”
তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের এমন বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান এবং প্রয়োজনে আইনের আশ্রয় নেওয়ার কথাও উল্লেখ করেন।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য বিশ্বাস বা শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা গুরুত্বপূর্ণ। ভুল বা বিভ্রান্তিকর তথ্য সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।