শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা বারী আটক সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ  কলারোয়ায় কিডনি রোগে আক্রান্ত তাঁতিদল নেতার ভাতিজার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া প্রার্থনা খুলনায় ডেঙ্গু প্রতিরোধে ক্রাশ প্রোগ্রাম শুরু, জেনারেল হাসপাতালে এসটিএস উদ্বোধন তালায় মাদ্রাসাছাত্র হোসাইন আহম্মেদ নিখোঁজ মায়ের শেষ বিদায়ে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক এমপি পুত্র  ডুমুরিয়া সরকারি টেকনিক্যাল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তালায় বাল্যবিবাহের উপর নিষেধজ্ঞা আরোপ  ডোপ টেস্টের যুগান্তকারী নির্দেশ দিয়ে দেশজুড়ে প্রশংসায় ভাসছেন সাতক্ষীরার এসপি আবু সালেহ মো. আশরাফুল আলম দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষের শ্রেষ্ঠ সংগঠক ও শ্রেষ্ঠ প্রতিবেদক আশরাফুল আহমদ

সাতক্ষীরায় ‘বিচার চাই, ফাঁসি চাই’ সাবেক চেয়ারম্যান মোশারফ হত্যা মামলার তিন আসামির ফাঁসির দাবিতে পোস্টারিং

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন হত্যা মামলার তিন অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে জেলা শহর ও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার সাঁটানো হয়েছে। “কালিগঞ্জ থানার সর্বস্তরের জনগণ” ব্যানারে লাগানো এসব পোস্টার ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

 

সরেজমিনে দেখা যায়, সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়, জেলা ও দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এলাকা, শহরের বিভিন্ন সড়ক, মোড় এবং জনবহুল স্থানে “বিচার চাই, ফাঁসি চাই” শিরোনামে পোস্টার টাঙানো হয়েছে।

 

পোস্টারে তিন অভিযুক্তের ছবি ও নাম প্রকাশের পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলার তথ্য উল্লেখ করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, ইয়ার আলীর বিরুদ্ধে ৩৫টি, বাহার আলীর বিরুদ্ধে ৩১টি এবং রেজাউলের বিরুদ্ধে ৪১টি মামলা রয়েছে।

 

এছাড়া পোস্টারে দাবি করা হয়, ২০১৮ সালে কৃষ্ণনগর ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান মোশারফ হোসেন হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ওই তিনজন জড়িত। তাদের বিরুদ্ধে মাদক, অস্ত্রের ভয়ভীতি প্রদর্শন, জমি দখল, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ এবং একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলেও পোস্টারে উল্লেখ করা হয়েছে।

 

পোস্টারের শেষাংশে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আদালতের প্রতি আহ্বান জানানো হয়েছে।

 

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, পোস্টার লাগানোর পর বিষয়টি নিয়ে এলাকায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। তারা বিচারাধীন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

 

তবে পোস্টারে উত্থাপিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews