বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম,তালা ( উপজেলা) প্রতিনিধি

 

সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে মহান জাতীয় সংসদে করা কটূক্তির প্রতিবাদে সাতক্ষীরার তালায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২৮ জুন) সকাল ১১টায় তালা প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল, তালা উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন নেছা মিনি। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদ।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সভাপতি মুনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা মহিলা দলের নেত্রী মিলি খাতুন ও নাজনীন আক্তার কিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মীজা আতিয়ার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদুভাই এবং তালা থানা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান।

 

এ সময় উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত মহিলা দল, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, জাতীয় সংসদের মতো সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানে একজন নারী জেলা প্রশাসককে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। তারা বলেন, নারীর প্রতি সম্মান প্রদর্শন এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে কোনো নারী কর্মকর্তা বা নারীকে নিয়ে এ ধরনের অবমাননাকর মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews