বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

শ্যামনগর ( সাতক্ষীরা) প্রতিনিধি

 

সাতক্ষীরার শ্যামনগরের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারায় ডাক্তার নামধারী আজিজুল হক আকাশ কে থানা পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। ঈশ্বরীপুর গ্রামের খান ইসমাইল হোসেনের পুত্র আজিজুল হক আকাশ। গত ২৫ জুন রাতে তার স্ত্রীর করা মামলায় আজিজুল হক আকাশ কে আটক করা হয়। তার স্ত্রী মোনালিসা সুলতানা বিজ্ঞ আমলী ০৫ নং (শ্যামঃ) আদালত, সাতক্ষীরা তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত/০৩) এর ১১(গ) ধারায় মামলায় করেন। মামলা সূত্রে প্রকাশ, তাদের সাংসারিক জীবনে একটি কন্যা থাকা স্বত্তেও  যৌতুক দাবী করে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাওয়া যায়। যৌতুকের টাকা দিতে ব্যর্থ হওয়ায় তার স্ত্রীকে বেদহড়ক মারপিট করে গুরুতর জখম করে। এদিকে আজিজুল হক আকাশ প্রথম বিবাহ গোপন রেখে প্রতারনা করে মোনালিসা কে বিবাহ করে। মোনালিসার পিতা অবসরপ্রাপ্ত  সেনাবাহিনীর সৈনিক হওয়ায় তার মেয়ে জামাই কে সাংসারিক সুখের জন্য কয়েক লক্ষ টাকার জিনিসপত্র প্রদান করে ছিলেন। অথচ বিবাহের কয়েক মাস পরে

মোনালিসা ও তার পিতা জানতে পারে প্রতারনা করে আজিজুল হক আকাশ প্রথম বিবাহ গোপন করে ২য় বিবাহ করেছে। তারপর থেকে কয়েক মাস পরে খুলনা বটিয়াঘাটা থানা সদরে আজিজুল হক আকাশ একটি ইতালীয় স্বেচ্ছাসেবী সংগঠন (এনজিও) Pang’ono Pang’ono Onlus প্রতিষ্ঠানে ফিজিও থেরাপিষ্ট কাম সেন্টারে নামের পূর্বে ডাক্তার উপাধী দিয়ে ইনজার্জ হিসেবে কর্মরত আছেন। সেখানে মাসের পর মাস অবস্থান করে থাকলেও সংসারে কোন দেকভাল না করে বার বার যৌতুকের দাবী করে তার স্ত্রী কন্যা কে মানসিক শাস্তিতে ফেলার অভিযোগ পাওয়া গেছে। সে জেল থেকে জামিন পেলে তার পরিবার দারুন নিরাপত্তায় ভোগের সম্ভবনা রয়েছে। তার এহেন কর্মকান্ডের সুষ্ঠ বিচার প্রার্থনায় যথাযথ কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews