বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম খোকন ,টেকনাফ, কক্সবাজার

 

কক্সবাজারের টেকনাফে উপজেলা প্রশাসনের উদ্যোগে এনজিও কার্যক্রম, মানব উন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা অংশ নেন। সভায় সীমান্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের সমন্বয় এবং জনসেবার মান আরও বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিক চৌধুরীকে সঙ্গে নিয়ে হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় সীমান্ত এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্তবাসীর নিরাপত্তা, স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা এবং সম্ভাব্য সমাধান নিয়ে বিজিবি কর্মকর্তাদের সঙ্গে ফলপ্রসূ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

 

হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সীমান্ত এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নের ধারা আরও গতিশীল করা সম্ভব। তিনি সীমান্ত অঞ্চলের মানুষের কল্যাণে সকল পক্ষের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

 

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সীমান্ত এলাকায় শান্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়ন নিশ্চিত হবে এবং সাধারণ মানুষের জীবনমান আরও উন্নত হবে। পাশাপাশি মহান আল্লাহ তাআলার কাছে সকলের জন্য জনকল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার তাওফিক কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews