শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা বারী আটক সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ  কলারোয়ায় কিডনি রোগে আক্রান্ত তাঁতিদল নেতার ভাতিজার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া প্রার্থনা খুলনায় ডেঙ্গু প্রতিরোধে ক্রাশ প্রোগ্রাম শুরু, জেনারেল হাসপাতালে এসটিএস উদ্বোধন তালায় মাদ্রাসাছাত্র হোসাইন আহম্মেদ নিখোঁজ মায়ের শেষ বিদায়ে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক এমপি পুত্র  ডুমুরিয়া সরকারি টেকনিক্যাল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তালায় বাল্যবিবাহের উপর নিষেধজ্ঞা আরোপ  ডোপ টেস্টের যুগান্তকারী নির্দেশ দিয়ে দেশজুড়ে প্রশংসায় ভাসছেন সাতক্ষীরার এসপি আবু সালেহ মো. আশরাফুল আলম দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষের শ্রেষ্ঠ সংগঠক ও শ্রেষ্ঠ প্রতিবেদক আশরাফুল আহমদ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির সফল অভিযান: ৫০ হাজার ২১৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার 

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম খোকন, টেকনাফ, কক্সবাজার

 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার ২১৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবাভর্তি কার্টন ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

 

বিজিবি সূত্র জানায়, সীমান্তের ৪৭/৩-এস পিলার সংলগ্ন এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করছে—এমন তথ্য পাওয়ার পর বিজিবির একটি বিশেষ টহল দল ফুলাঝিড়ি এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পাঁচটি কার্টন ফেলে দ্রুত পার্শ্ববর্তী জঙ্গলে পালিয়ে যায়।

 

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাঁচটি কার্টনে রাখা মোট ৫০ হাজার ২১৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে ৪৯ হাজার ৭২০ পিস খয়েরি রঙের এবং ৪৯৮ পিস সবুজ রঙের ইয়াবা ছিল। উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৫০ লাখ ৬৫ হাজার ৪০০ টাকা।

 

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে মাদক পাচার রোধে সীমান্তজুড়ে নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews