
জেলা স্টপ রিপোর্টার মাহবুব
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে একটি যুব র্যালি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (২৬ জুন) “মাদকমুক্ত সমাজ গড়ি, সুন্দর আগামী গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালিটি আয়োজন করা হয়। র্যালিতে যুব সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানানো হয়।
র্যালিতে তানোর উপজেলা যুব বিভাগের উপজেলা সভাপতি মোঃ জুয়েল রানা, সেক্রেটারি রমজান আলী,যুব বিভাগের কমিটি
আব্দুল্লাহ আল মামুন -মিডিয়া ও প্রসাশনিক বিভাগ।
মাহাবুব রহমান -প্রচার ও ক্রিয়া বিভাগ।
জাহিদুর রহমান-সমাজসেবা ও সাংস্কৃতিক বিভাগ। উপস্থিত ছিলেন তানোর পৌরসভা সেক্রেটারি মোঃ জুয়েল উদ্দিন।
পাঁচন্দর ইউনিয়ন যুব সভাপতি মোঃ হাসিবুর রহমান।আরো অনেক নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং যুব সমাজকে খেলাধুলা, শিক্ষা ও নৈতিক মূল্যবোধের চর্চায় উদ্বুদ্ধ করতে হবে।
আয়োজকরা জানান, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। তারা সকলকে মাদককে “না” বলতে এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।