শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মায়ানমারে পাচারের পথে ৩০০ বস্তা সিমেন্ট জব্দ, কোস্ট গার্ডের অভিযানে ফিশিং বোট আটক অসহায় মানুষের পাশে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি ঝিনাইদহে চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক গ্রেফতার অভয়নগরের পায়রায় মাদকবিরোধী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত যশোরের ন‌ওয়াপাড়ায় বিবাহিত-অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন  কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যবিধির বেহাল দশা, হাত ধোয়ার বেসিনেই মেডিকেল বর্জ্যের স্তূপ সাতক্ষীরায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই পেশাগত দক্ষতা বৃদ্ধিতে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মাসিক সভা

তানোরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর যুব বিভাগের যুব র‍্যালি

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

জেলা স্টপ রিপোর্টার মাহবুব

 

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে একটি যুব র‍্যালি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (২৬ জুন) “মাদকমুক্ত সমাজ গড়ি, সুন্দর আগামী গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালিটি আয়োজন করা হয়। র‍্যালিতে যুব সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানানো হয়।

র‍্যালিতে তানোর উপজেলা যুব বিভাগের উপজেলা সভাপতি মোঃ জুয়েল রানা, সেক্রেটারি রমজান আলী,যুব বিভাগের কমিটি

আব্দুল্লাহ আল মামুন -মিডিয়া ও প্রসাশনিক বিভাগ।

মাহাবুব রহমান -প্রচার ও ক্রিয়া বিভাগ।

জাহিদুর রহমান-সমাজসেবা ও সাংস্কৃতিক বিভাগ। উপস্থিত ছিলেন তানোর পৌরসভা সেক্রেটারি মোঃ জুয়েল উদ্দিন।

পাঁচন্দর ইউনিয়ন যুব সভাপতি মোঃ হাসিবুর রহমান।আরো অনেক নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং যুব সমাজকে খেলাধুলা, শিক্ষা ও নৈতিক মূল্যবোধের চর্চায় উদ্বুদ্ধ করতে হবে।

আয়োজকরা জানান, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। তারা সকলকে মাদককে “না” বলতে এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews