বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

সাতক্ষীরা জেলা জিএসএ’র বিবৃতি জেলা প্রশাসকের বক্তব্য বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম, তালা উপজেলা প্রতিনিধি

 

সম্প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসক মিস কাউসার আজিজ-এর একটি বক্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন অনলাইন মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, আংশিক এবং নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা জেলা গণসংহতি আন্দোলন (জিএসএ)।

সাতক্ষীরা জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক প্রভাষক মামুনুর রহমান এবং সদস্য সচিব রুবেল গাইন স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, জেলা প্রশাসক তাঁর বক্তব্যে ব্যবহৃত ‘ধর্ম’ শব্দটি কোনো ব্যক্তি, সম্প্রদায় বা ধর্মীয় গোষ্ঠীকে হেয়, অবমাননা বা আঘাত করার উদ্দেশ্যে ব্যবহার করেননি। বরং রাষ্ট্রের নীতি, মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে যুবসমাজকে খেলাধুলা, সংস্কৃতি চর্চা এবং বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরার প্রেক্ষাপটেই তিনি উক্ত মন্তব্য করেছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়, জেলা প্রশাসকের বক্তব্যের একটি অংশ বিচ্ছিন্নভাবে উপস্থাপন করে এর প্রকৃত অর্থ ও প্রেক্ষাপটকে আড়াল করার চেষ্টা করা হয়েছে। এর ফলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং অপ্রয়োজনীয় বিতর্ক উসকে দেওয়া হচ্ছে। কোনো বক্তব্যকে তার সামগ্রিক প্রেক্ষাপট ও উদ্দেশ্য থেকে বিচ্ছিন্ন করে প্রচার করা দায়িত্বশীল সাংবাদিকতা ও গণমাধ্যম চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

গণসংহতি আন্দোলন মনে করে, মতপ্রকাশের স্বাধীনতার পাশাপাশি তথ্য উপস্থাপনের ক্ষেত্রেও সত্যতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি। ব্যক্তি বা প্রতিষ্ঠানের বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা গণতান্ত্রিক মূল্যবোধ ও সুস্থ সামাজিক পরিবেশের পরিপন্থী।

বিবৃতিতে সংশ্লিষ্ট সকল গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এবং সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, কোনো বিষয়ে মতামত প্রদান বা প্রচার করার আগে বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট যাচাই করা এবং বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গি বজায় রাখা প্রয়োজন।

পরিশেষে, সাতক্ষীরা জেলা গণসংহতি আন্দোলন জেলা প্রশাসকের বক্তব্যকে ঘিরে চলমান অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সকলকে বিভ্রান্তিমূলক প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews