বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের হস্তক্ষেপে উদ্ধার হলো দখল হওয়া সরকারি জমি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

মোঃ সুজন আহম্মেদ ক্রাইম রিপোর্টার

পাবনার ভাঙ্গুড়ায় জেলা পরিষদ ডাকবাংলোর সরকারি জমি দখলের অভিযোগের প্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ নিয়ে জমি উদ্ধার করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. মিজানুর রহমান।

 

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে পৌর সার্ভেয়ার, পৌর ভূমি কর্মকর্তা এবং থানা পুলিশের সহযোগিতায় তদন্ত পরিচালনা করেন। পরিদর্শনকালে মোস্তফা নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে ডাকবাংলোর সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগের সত্যতা পাওয়া যায়।

 

এ সময় সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত থেকে দখলকৃত জমিতে নির্মাণাধীন পিলার অপসারণের নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী অবৈধভাবে নির্মিত পিলার ভেঙে ফেলা হয় এবং সরকারি জমি দখলমুক্ত করা হয়।

 

এছাড়া ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না থাকার শর্তে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে একটি মুচলেকা নেওয়া হয় এবং তাকে কঠোরভাবে সতর্ক করা হয়।

 

সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা সরকারি জমি দখলমুক্ত রাখতে প্রশাসনের ধারাবাহিক নজরদারির দাবি জানান।

 

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান জানান, সরকারি জমি দখলের কোনো সুযোগ নেই। সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews