বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

ঝিনাইদহে রূপসা পরিবহন বাসের চাপায় প্রাণ গেল ট্রাক চালকের 

  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম, বিশেষ প্রতিনিধি

 

ঝিনাইদহ শৈলকূপা উপজেলায় বাসের চাপায় আব্বাস হোসেন (৪০) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। রোববার সকাল প্রায় ১০ (দশ) টার দিকে উপজেলার বড়দাহ ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্বাস হোসেন যশোর জেলার চুরামনকাটি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বড়দাহ ব্রিজ এলাকায় রাস্তার পাশে ট্রাক রেখে একটি দোকানে চা পান করছিলেন আব্বাস হোসেন। পরে চা পান শেষে রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে হাইওয়ে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে জানা গেছে।

 

শৈলকূপা থানা সূত্রে জানিয়েছে, ঘটনাটি হাইওয়ে পুলিশের আওতাধীন হয় তারা বিষয়টি দেখছে। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews